বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসার পরিবেশ সহজ করার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৫

সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে দেশে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ করার ওপরে  জোর দিয়েছেন ব্যবসায়ীরা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে অনুষ্ঠিত স্ট্যান্ডিং কমিটি অন ফরেন ইনভেস্টমেন্টের এক বৈঠকে ব্যবসায়ীরা জানান, সারা দেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন হলেও ব্যবসার লাইসেন্স প্রাপ্তি, নিবন্ধন, অন্যান্য সনদ ও পরিষেবাসহ কাস্টমস প্রক্রিয়া সহজ করার দিক থেকে আমরা এখনও অনেক পিছিয়ে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে শিল্প স্থাপনে কম উৎসাহ দেখাচ্ছেন।

বিদেশি বিনিয়োগ কাঙ্ক্ষিত হারে বাড়াতে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয় বৈঠকে। পাশাপাশি বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন মিশনে কর্মরত কমার্শিয়াল কাউন্সেলর এবং এফবিসিসিআই-এর অন্তর্ভুক্ত জয়েন্ট চেম্বারগুলো কাজে লাগানোর প্রস্তাব দেন ব্যবসায়ী নেতারা।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম বিজনেস হাব হিসেবে বিবেচিত হচ্ছে। এই সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রচুর এফডিআই (সরাসরি বিদেশি বিনিয়োগ) প্রয়োজন। এক্ষেত্রে আমাদের পলিসি লেভেলে কাজ করার সুযোগ রয়েছে। এ সময়, বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব আহ্বান করেন তিনি। প্রাপ্ত প্রস্তাবনাগুলো বিশ্লেষণ করে তা নীতি-নির্ধারণী পর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী জানান, বিদেশি বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে সব অংশীজনকে সঙ্গে নিয়ে বেসরকারি খাতের পক্ষ থেকে যৌক্তিক সুপারিশমালা উপস্থাপন করা গেলে ইতিবাচক ফলাফল পাওয়া সম্ভব।

কমিটির ডিরেক্টর ইন-চার্জ এবং এফবিসিসিআইয়ের পরিচালক আবুল কাসেম খান বলেন, বাংলাদেশ এখনও পুরোপুরি বিদেশি বিনিয়োগবান্ধব হতে পারেনি। এখন সময় এসেছে দ্রুত করণীয় নির্ধারণ করে অগ্রসর হওয়ার।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রথমে স্থানীয় উদ্যোক্তাদের সমস্যাগুলো চিহ্নিত ও সমাধানসহ আমলাতান্ত্রিক জটিলতা কমানোর ওপর জোর দেন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ।

বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হাজী হারুন অর রশিদ, মোহাম্মদ ইশহাকুল হোসেন সুইট, মো. আমির হোসেন নূরানী, কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
৯ মাসে বিদেশি ঋণ পরিশোধ সাড়ে তিন বিলিয়ন ডলার ছাড়ালো, বাড়ছে চাপ
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি