শিগগিরই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত বাণিজ্য প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৩৯

পণ্যের সরবরাহ শক্তিশালী করে বাজার ব্যবস্থাপনা করতে চাচ্ছি। বাজার ব্যবস্থাপনার পরিবর্তন করতে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিগগিরই বাজার ব্যবস্থাপনায় অনেক পরিবর্তন আসবে। আমি ‘ভোক্তা অধিকার’ দিয়ে বাজার ব্যবস্থাপনা করতে চাই না।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত প্রথম ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় এসব কথা বলেন তিনি।

টিসিবির কথা উল্লেখ করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, টিসিবি প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমানে আমরা টিসিবির মাধ্যমে প্রতি মাসে একবার এক কোটি পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। রমজান মাসে সেটা দুবার দেওয়ার পরিকল্পনা হচ্ছে।

প্রধানমন্ত্রী ‘হস্তশিল্পকে’ বর্ষপণ্য ঘোষণা করেছেন উল্লেখ করে আহসানুল ইসলাম টিটু বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আগামী বছরের পয়লা বৈশাখে মেলার মাধ্যমে হস্তশিল্পকে তুলে ধরতে কাজ চলছে। রফতানি উপযুক্ত পণ্যে বৈচিত্র্য আনতে হস্তশিল্পকে মেলার মাধ্যমে তুলে ধরা উচিত। এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একযোগে কাজ করবে সরকার।

এমসিসিআই সভাপতি কামরান তানভিরুর রহমানের সভাপতিত্বে সভায় দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, এমসিসিআইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম, এমসিসিআইএর সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবিরসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ