কাঁচাবাজারের তুলনায় সুপারশপে পণ্যের দাম কম: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ২১:২৪আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২১:৪৩

সুপারশপে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হয়। তাই সুপারশপ আর কাঁচাবাজারে তুলনা করে পণ্য কেনার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।  তিনি বলেন, কাঁচাবাজারের তুলনায় সুপারশপে পণ্যের দাম কম।’ পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও বিষয়টি তুলে ধরে সংবাদ করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’ উদযাপন উপলক্ষে এক ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘কাঁচা বাজারে বিক্রেতা বেশি দামে পণ্য বিক্রি করে। অনেক সময় সেই দামই প্রতিষ্ঠিত হয়ে যায়। সুপরশপে তুলনামূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি করা হয়। তাই সুপারশপ আর কাঁচাবাজারে তুলনা করে পণ্য কেনার জন্য আহ্বান জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘কাঁচাবাজারে বিক্রেতাদের হয়রানির শিকার না হয়ে বরং সুপারশপগুলোতে নির্ধারিত মূল্যে ভোক্তারা নির্বিঘ্নে পণ্য কিনতে পারেন।’

তিনি বলেন, ‘অনেক কথাই আমি বললে সেটা ইয়ে হবে। সেজন্য ব্যাখ্যা করতে চাই না। আপনারা উৎসে যান। লেবু কত টাকায় ট্রাকে উঠতেছে। আর হাত ঘুরে কাঁচাবাজারে কত টাকায় এসে ল্যান্ড করতেছে। এটা একটা নিউজ করেন। তাহলে আমার সীমাবদ্ধতা আপনারা বুঝে যাবেন।’

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্দিষ্ট মূল্যের দোকানগুলোতে পণ্যের ট্যাগে দাম লাগানো থাকে। সেখান থেকে একটা চিত্র পাওয়া যায়। কাঁচাবাজারে অনেক দামাদামি হয়। বিক্রেতা যেই দামটা চায় বা হাঁকায়, সেটাই প্রচার হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত যে দামে কেনাবেচা হচ্ছে, তা কিন্তু আর উল্লেখ হচ্ছে না। সেজন্য আমি বলছি, আপানারা যখনই যেই বাজার মনিটরিংয়ে যাবেন, দয়া করে ফিক্সড প্রাইসের দোকানগুলো একবার ঘুরে আসবেন। সেখান থেকে ছবি তুলে আপনি কাঁচাবাজারে যাবেন এবং প্রশ্ন করবেন যে, আপনি ডালের দাম ১২৫ টাকা চাচ্ছেন, আর আমি তো ওখানে দেখে আসলাম ১১০ টাকা বা ১০৫ টাকা। কিন্তু কাঁচাবাজারে বা খুচরা বাজারে কোনও ট্যাগ লাগানো থাকে না। যার ফলে বার্গেনিং করা হয়। মুখের দামটাই প্রচার হয়। আপনারা আপনাদের দায়িত্বটুকু আপনাদের মতো করে পালন করবেন। আমার শুধু একটাই বিনীত অনুরোধ যে, একাধিক বাজারের তুলনাটা করবেন।’

সাংবাদিকদের উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, ‘উৎপাদনের পর পরিবহনসহ অন্যান্য কারণে দাম বেড়ে যাচ্ছে। আপনারা সাপ্লাই চেইন ফলো করেন। তাহলে বুঝবেন আমার ফেইলিওর বা শতভাগ স্বার্থক না হওয়ার কারণটা কী? শসা, লেবু, বেগুন উৎস থেকে কত টাকায় ট্রাকে উঠছে এবং বিভিন্ন হাত ঘুরে কাঁচাবাজারে কত টাকায় ল্যান্ড করছে, নিউজ করেন। তাহলে আমার সীমাবদ্ধতা বুঝতে পারবেন, কেন আমি শতভাগ সফলতা আনতে পারছি না।’

বাজার নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের পরামর্শ দিয়ে টিটু বলেন, ‘পণ্যের দাম বলার ক্ষেত্রে মানুষের মুখের কথা শুনে সেটাকে প্রচার না করে সুপার মার্কেটে পণ্যের গায়ে যেটা ট্যাগে লাগানো আছে, সেটা যদি একটু হাইলাইট করেন, সেক্ষেত্রে মানুষও জানতে পারবে যে, সুপার মার্কেটে তো এই দাম, তাহলে কাঁচাবাজার থেকে কেন একই দামে কিনবেন তিনি।’
প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সুপার মার্কেটে ২৯ বা ৩০ টাকায় যদি আলু থাকে, তাহলে আমি কেন বার্গেইনিং করে ৩৫ টাকায় কিনবো? ভোজ্যতেলের দাম তারা (সুপার শপ) আমাদেরকে নির্ধারিত মূল্যের চেয়ে কমে দেবে বলতেছে। অন্যান্য জিনিসও তারা চেষ্টা করছে। তাদের অন্যান্য ইনসেনটিভগুলো যদি আপনারা নেন।’

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান