অর্থনৈতিক সংকট মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ: সালমান এফ রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৪, ১৯:২২আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৯:২২

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, অন্যদের কারণে অনেক দেশকে অর্থনৈতিক সংকটে পড়তে হয়েছে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমাগত অগ্রগতি, সামগ্রিক উন্নয়নের পথে সহায়ক হওয়ার পাশাপাশি হুমকি হয়েও উঠতে পারে বলে শঙ্কা তার।

সোমবার (২৯ এপ্রিল) সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে ৯০টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন।

বৈশ্বিক সহযোগিতা, প্রবৃদ্ধি ও জ্বালানি নিয়ে আলোচনা করেন বিভিন্ন দেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। বিভিন্ন ক্ষেত্রে নিজ দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, ‘করোনা মহামারিতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। করোনার আগ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। শিক্ষা-স্বাস্থ্য, কৃষি-শিল্প সব খাতে অগ্রগতি হচ্ছিল। প্রধানমন্ত্রীর সাহসী ও দূরদর্শী সিদ্ধান্তের কারণে অনুমোদনের পরপরই  আমরা করোনার টিকা জোগাড় করতে পেরেছি। করোনার আঘাতও সরকার ভালোভাবে সামলে দিয়েছে। সে সময় প্রবৃদ্ধি বেড়েছে ৫ শতাংশ। সেই সংকট কাটিয়ে উঠতেই অর্থনীতিতে প্রভাব ফেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যে কারণে পড়তে হয় অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনও দায় না থাকলেও ভুগতে হচ্ছে ঠিকই।’

সালমান এফ রহমান আরও বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। টাকার বিপরীতে ডলার শক্তিশালী হয়েছে। ১২ বছর অর্থনীতি স্থিতিশীল থাকলেও, হঠাৎ ডলারের বিপরীতে টাকাকে বড় ধরনের অবমূল্যায়নের মুখে পড়তে হয়েছে। যুদ্ধ আমাদের সমস্যায় ফেলেছে কিন্তু এর দায় আমাদের নয়।’

আলোচনায় গুরুত্ব পায় শিল্প-কারখানায় রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার। এক্ষেত্রে সালমান এফ রহমান আশঙ্কা করে বলেন, ‘অতি মাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার মানুষের জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তির সক্ষমতা ভাগাভাগি করলে সুফল পেতে পারে পুরো বিশ্ব। আগামী ৫ বছরে এআই এমন জায়গায় পৌছে যাবে— যা আমাদের চিন্তার বাইরে। ভবিষ্যতে মানুষের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। কর্মক্ষেত্রে মানুষকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেবে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা নতুনভাবে ডেলে সাজাতে হতে পারে।’

বৈঠকে আলোচনায় অংশ নিয়ে ব্ল্যাকরক কোম্পানির চেয়ারম্যান ও সিইও ল্যারি ফিংক বলেন, ‘জনসংখ্যার সঠিক ব্যবহারের জন্য দরকার আইনের শাসন ও যথাযথ শিক্ষা ব্যবস্থা। এছাড়া অধিকাংশ উন্নত দেশের জনসংখ্যা কম হলেও তারা প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে জনসংখ্যার ঘাটতি পুষিয়ে অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাচ্ছে। প্রযুক্তির এই অভূতপূর্ব অগ্রগতির কারণে উন্নত বিশ্বের সঙ্গে অনুন্নত বিশ্বের পার্থক্য আরও প্রকট হচ্ছে। আর বিনিয়োগকারীরাও যেখানে লাভ বেশি সেখানে বিনিয়োগ করছে। বিনিয়োগ সেখানেই যাবে যেখানে রিটার্ন আছে, শক্তিশালী পুঁজিবাজার আছে।’

উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ল্যারি ফিংকের সঙ্গে একমত পোষণ করেন।

সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের দুই দিনব্যাপী এই বৈঠকের আয়োজন করা হয়। সেখানে একটি গোলটেবিল বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি, ব্ল্যাকরক কোম্পানির চেয়ারম্যান ও সিইও ল্যারি ফিংক, ওলাইয়ান ফিন্যান্সিং কোম্পানির কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারম্যান লুবনা এস. ওলাইয়ান এবং জেনারেল অ্যাটলান্টিকের চেয়ারম্যান ও সিইও উইলিয়াম ফোর্ড।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
বাজেটের আগেই নতুন ধাক্কাবিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ায় মানুষের পকেটে বাড়তি চাপ 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি