প্রথমবারের মতো টেলকো বিমার দাবি নিষ্পত্তি করলো বাংলালিংক ও গার্ডিয়ান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৪, ১৭:৩১ আপডেট : ১৬ মে ২০২৪, ১৭:৩১

দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক প্রথমবারের মতো বিমা দাবি নিষ্পত্তি করেছে। বাংলাদেশের টেলিকম খাতে এটিই প্রথম সফল বিমা দাবি নিষ্পত্তির দৃষ্টান্ত।

বাংলালিংকের একজন বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকের কাছে বিমা দাবির টাকা তুলে দেওয়ার মাধ্যমে এই খাতে বৈচিত্র্যপূর্ণ সেবার একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। কক্সবাজারের একজন বিটুবি গ্রাহকের মৃত্যুর পর তার স্ত্রীর পক্ষ থেকে এক লাখ ৬০ হাজার টাকার বিমা দাবি করা হয়েছিল।

এই গ্রাহক বাংলালিংকের ২৫১ টাকার বান্ডেল কিনেছিলেন। এই বান্ডেলের আওতায় টকটাইম, মোবাইল ডাটা ও গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের ইন্সুরেন্স কভারেজ ছিল। গ্রাহকের মৃত্যুর পর নমিনি হিসেবে তার স্ত্রীকে বিমার টাকা হস্তান্তর করা হয়। 

টেলিকম সেবায় ইন্সুরেন্স কভারেজের অন্তর্ভুক্তি  গ্রাহকের জন্য একটি কার্যকর ও উদ্ভাবনী উদ্যোগ। বাংলালিংকের টেলিফোন বান্ডেলগুলোতে বিটুবি গ্রাহকদের সুরক্ষার জন্য বিমা সুবিধা যুক্ত করা হয়েছে। ২৫১ টাকার বান্ডেলে ২০০ মিনিট, ৪ জিবি মোবাইল ডাটা, ২ জিবি টফি ডাটার পাশপাশি দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে এক লাখ ৬০ হাজার টাকা ও স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ৬০ হাজার টাকা ইন্সুরেন্স কভারেজ রয়েছে।

বাংলালিংকের কমার্শিয়াল ট্রান্সফর্মেশন ও বিটুবি মার্কেটিং ডিরেক্টর মুহাম্মদ আব্দুল হাই বলেন, বাংলালিংক উদ্ভাবনী সব অফারের মাধ্যমে গ্রাহককে ইন্সুরেন্স বিষয়ে সচেতন করতে ও গ্রাহকের নিজের ও পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য সহজে বিমা সেবা নিশ্চিত করতে চায়। ইন্সুরেন্স কভারেজের সুবিধাভোগী পরিবারের কাছে তাদের বিমার টাকা তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।

গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের সিইও শেখ রাকিবুল করিম বলেন, আমাদের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলালিংকের বিটুবি (বিজনেস টু বিজনেস) গ্রাহকরা তাদের মাসিক টেলিফোনি বান্ডেলের সঙ্গে বিশেষায়িত ইন্সুরেন্স কভারেজ সুবিধা পাচ্ছেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বেনামে খোলা যাবে না বিমা পলিসি, ১০ লাখ টাকার লেনদেনে রিপোর্ট বাধ্যতামূলক
তৃতীয় দফায় ৭৬৪১ গ্রাহকের ২৬ কোটি টাকা পরিশোধ হবে: আইডিআরএ
সঠিক তথ্য দেয় না বিমা কোম্পানি, ‘ডাবল সার্ভার’ বন্ধে ছয় সপ্তাহ সময়
সর্বশেষ খবর
ভারত শক্তিশালী হলেও শিরোপার জন্য মাঠে নামা উচিত বাংলাদেশের: ব্রুজন
ভারত শক্তিশালী হলেও শিরোপার জন্য মাঠে নামা উচিত বাংলাদেশের: ব্রুজন
নিজের বাসায় ‘সোলার প্যানেল’ বসিয়ে জাতীয় গ্রিডে দিয়েছি: প্রধানমন্ত্রী
নিজের বাসায় ‘সোলার প্যানেল’ বসিয়ে জাতীয় গ্রিডে দিয়েছি: প্রধানমন্ত্রী
সন্তান বড় হচ্ছে, নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে?
সন্তান বড় হচ্ছে, নাকি আমাদের থেকে দূরে সরে যাচ্ছে?
শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা আমরা বিশ্বাস করি না: তথ্য উপদেষ্টা
শেখ হাসিনা আমাদের শান্তিতে থাকতে দেবেন, এটা আমরা বিশ্বাস করি না: তথ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়লো এলপিজির দাম
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
বরিশালে বাস ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
ডিমের ডজন ১১০-১২৫   
ডিমের ডজন ১১০-১২৫