ডেমরায় ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ০২:২৪আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:২৪

রাজধানীর ডেমরায় নিজ বাড়ির দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে রুমি আক্তার (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাতটার দিকে ডেমরা থানাধীন বক্সনগর রানী মহল হাজী রোডের সারুলিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, রুমি ছাদে গিয়ে মোটর চালু করে ট্যাংকে পানি পূর্ণ হয়েছে কি না দেখতে গিয়েছিল। এ সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে, পরে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুমির খালাতো বোন মেহেরুন নেছা জানান, পানির ট্যাংক চেক করার সময় রুমি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

মৃত রুমি আক্তার ডেমরার মো. রুবেল মিয়ার একমাত্র মেয়ে ছিল।

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী