মিরপুরে শুরু হয়েছে ফার্নিচার মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ২০:৫২আপডেট : ২০ মে ২০২৪, ২০:৫২

আসছে ঈদুল আজহা উপলক্ষে গত বছরের মতো এবারও শুরু হয়েছে মিরপুর ফার্নিচার ঈদ উৎসব। সোমবার (২০ মে) রাজধানীর শেওরাপাড়ার মেহফিল কনভেনশন হলে এ আয়োজনের উদ্বোধন করা হয়। 

ফার্নিচার উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি, সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, ড. কে এম আকতারুজ্জামান, সেলিম এইচ রহমান, মো. ইলিয়াস সরকার, এ করিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারের দোকানে চলবে এই মেলা। উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং নিজ নিজ শো-রুমে প্রডাক্ট ডিসপ্লে করবে।

মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটি ফার্নিচার শোরুমে রয়েছে বিশেষ ছাড়ের অফারসহ আকর্ষণীয় পুরস্কার। প্রতি ২০ হাজার টাকার কেনাকাটায়  ক্রেতারা একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরস্কার।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সম্প্রীতির সুতোয় গাঁথা কলারোয়ার ‘তাল মেলা’
কুঠিবাড়িতে বসছে না ঐতিহ্যবাহী মেলা, ‘ভাঙা মন’ নিয়ে ফিরলেন ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের