যুক্তরাজ্যে কার্গো নিষেধাজ্ঞা

রফতানিতে নেতিবাচক প্রভাবের আশঙ্কা বিজিএমইএ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ১৮:৫৮আপডেট : ১০ মার্চ ২০১৬, ১৯:১২


বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশের কার্গো প্রবেশে নিষেধাজ্ঞা রফতানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। একই সাথে পোশাক ব্যবসায়ীরা বিষয়টির দ্রুত সমাধানও দাবি করেছেন।
বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান বলেন, বাংলাদেশ ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি পোশাক রফতানি করে, যা মোট রফতানির ১৫ শতাংশ। সম্প্রতি দেশটিতে বাংলাদেশের কার্গো প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সময়মতো পোশাক পাঠাতে না পারার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে বাতিল হতে পারে ক্রয় আদেশ।
আর যদি দ্রুত এ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হয় তবে চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না জানান বিজিএমইএর সভাপতি।
তিনি আরও বলেন, যুক্তরাজ্যের এ নিষেধাজ্ঞার ফলে এখন ঢাকা থেকে সরাসরি যুক্তরাজ্যে পণ্য পাঠাতে পারবেন না পোশাক ব্যবসায়ীরা। ফলে সিংগাপুর, হংকং, থাইল্যান্ড ও দুবাই হয়ে পণ্য পাঠাতে হবে বাধ্য হবে তারা। এতে পোশাক উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা কমবে।
বিজিএমইএ সভাপতি বলেন, যেহেতু যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক প্রতিনিয়ত বাড়ছে, তাই বিষয়টি সরকারি পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা উচিত।
এ সময় তিনি সরকারকে দ্রুত দেশের বিমানবন্দরে নিরাপত্তায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে যুক্তরাজ্য সরকারকে অবহিত করার আহ্বানও জানান।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি