আগামী ৭ দিনের মধ্যে কারফিউ উঠে যাবে, আশা সালমান এফ রহমানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৪, ১৭:৩৩আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৮:৪৪

আগামী ৭ দিনের মধ্যে কারফিউ উঠে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

রবিবার (২৮ জুলাই) আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ আশা প্রকাশ করেন। সালমান এফ রহমান বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, ফোর-জি চালু হয়ে যাচ্ছে, ইন্টারনেট ছাড়া কোনও ব্যবসা সম্ভব না এখন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরছি।

সালমান এফ রহমান বলেন, কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে, শিগগিরই জনজীবন আগের মতো হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট, অতিরিক্ত মাশুল আদায়, এনবিআরের কিছু বিষয়ে অসুবিধা এবং ব্যাংকের সুদহার ছাড় কিংবা বিলম্বে কিস্তি জমা দেওয়ার সুযোগ চেয়েছেন ব্যবসায়ীরা।

ভবিষ্যতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা ও আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, খাত-সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি।  আমরা পাঁচটি সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা আগামীতে বৈঠকে বসবো। দ্বিতীয় সমস্যা তারা বলেছেন এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করবো। তৃতীয় মিটিং করবো বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।

বাজেটে অনেক কিছুই এসেছে, যেটায় ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন। 

তিনি বলেন, ব্যবসায়ীরা আজকে দিনের মধ্যে সংশ্লিষ্ট খাতের ক্ষতির পরিমাণটা লিখিতভাবে জানাবেন। ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি। ব্যবসায়ীরা লিখিতভাবে আমাদের জানাবেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনও কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কিনা, এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। নিজস্ব একটা ইন্টারনেট তৈরি করা যায় কিনা, সেটির একটা সাজেশন এসেছে।

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবেন। তারা সরকারকে সব ধরনের সহায়তা করবেন।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়া এবং বিদেশি মিডিয়ায় প্রচার হয়েছে দাবি করে তিনি বলেন, বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এ জন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে, ইমেজ ড্যামেজ অনেকটা রিকভার হবে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানরা উপস্থিত ছিলেন।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হেলমেট–জ্যাকেটে সালমান এফ রহমানের হাঁসফাঁস, ‘গরমে মরেই যাবো’
সালমান-আনিসের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো 
মানবতাবিরোধী মামলায় সালমান-আনিসুলের সাক্ষ্যগ্রহণ পেছালো
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি