কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দৈনিক ডাক দেখবেন নূরুন নাহার, ফিরেছেন অন্য ডেপুটিরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ১৭:৪৫আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০:০৩

বাংলাদেশ ব্যাংকে ফিরেছেন চার ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান। নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত গভর্নরের দৈনিক ডাক দেখবেন ডেপুটি গভর্নর নূরুন নাহার। রবিবার (১১ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসের সই করা এক অফিস আদেশে বাংলাদেশ ব্যাংককে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

সরকার পতনের পর গত বুধবার (৭ আগস্ট) বিক্ষোভের মুখে কেন্দ্রীয় ব্যাংক ছাড়েন চার ডেপুটি গভর্নর ও বিএফআইইউ প্রধান। তারা হলেন– কাজী ছাইদুর রহমান, নুরুন নাহার, খুরশীদ আলম ও ড. মো. হাবিবুর রহমান। এর মধ্যে কাজী ছাইদুর রহমান বিক্ষুব্ধ কর্মকর্তাদের চাপের মুখে সাদা কাগজে পদত্যাগপত্রে সই করেন। ব্যাংক ছেড়ে চলে যান ডেপুটি গভর্নর পদমর্যাদার বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস।

রবিবারের অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের পদত্যাগজনিত কারণে ১১ আগস্ট থেকে নতুন গভর্নরের যোগ দেওয়ার আগ পর্যন্ত দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা স্ব-স্ব ক্ষেত্রে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করবেন।

এতে আরও বলা হয়, ডেপুটি গভর্নর নূরুন নাহার গভর্নরের দৈনিক ডাক দেখবেন এবং সংশ্লিষ্ট বিভাগে পাঠাবেন।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি