আন্দোলনকারীদের চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের ৪ কর্মকর্তার পদত্যাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৪:০৩আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৪:২০

আন্দোলনকারীদের চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তা পদত্যাগ করেছেন। তারা হলেন ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমান, ডেপুটি গভর্নর-৩ খুরশিদ আলম, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মো. নাসের।

তাদের মধ্যে তিন কর্মকর্তা সোমবার (১২ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আবু ফারাহ মো. নাসের পদত্যাগপত্র জমা দেন গভর্নর বরাবর।

এর আগে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের তৃতীয় দিন বাংলাদেশ ব্যাংকে চরম অস্থিরতা শুরু হয়। বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা ব্যাংকের গভর্নর, চার ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করেন। বিক্ষোভের এক পর্যায়ে তারা ব্যাংকের মূল ভবনে অবস্থিত গভর্নরের ফ্লোরে প্রবেশ করেন এবং ডেপুটি গভর্নর-১ কাজী ছাইদুর রহমানকে সাদা কাগজে সই করতে বাধ্য করেন। এ সময় তিনি একটি সাদা কাগজে পদত্যাগের কথা লেখেন এবং তাতে স্বাক্ষর করেন।

এদিকে সোমবার দুপুর ১টার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে পদত্যাগের আল্টিমেটাম দেয় আন্দোলনকারীরা। বেলা সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের পক্ষে এই আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি।

/জিএম/আরকে/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের