আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিলেন বিইআরসির চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৪, ১৮:০৭আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৮:১৭

আন্দোলনের মুখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান নুরুল আমিন।

পদত্যাগ পত্রে বলা হয়, ‘আমি নুরুল আমিন ২০২৩ সালের ২১ মার্চ বিইআরসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাই। ২২ মার্চ চেয়ারম্যান পদে যোগদান করি। আমি মঙ্গলবার (২০ আগস্ট) পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে ইচ্ছুক। আজ থেকে বিইআরসির চেয়ারম্যান পদ থেকে আমার পদত্যাগ পত্রটি গ্রহণের অনুরোধ করা হলো।’

কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের দাবিতে রবিবার (১৮ আগস্ট) থেকে কর্মবিরতি পালন করছেন বিইআরসির কর্মকর্তা ও কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে বিইআরসির মেন গেট বন্ধ করে অবস্থান ধর্মঘট শুরু করে তারা।

কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ আগস্ট প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেন। এতে কমিশনের নানা রকম অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরা হয়। ১৩ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের যৌথসভায় কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদত্যাগের আল্টিমেটাম দেওয়া হয়।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের