কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিদেশ যেতে পারবেন ব্যাংকের এমডিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ২২:১৬আপডেট : ২২ আগস্ট ২০২৪, ২২:১৬

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন কোনও ব্যাংকের এমডি বা সিইও বিদেশ ভ্রমণে যেতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না।

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পর্ষদ বা যথাযথা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব বহিঃবাংলাদেশ ভ্রমণ নীতিমালা অনুযায়ী যেতে পারবে। আগে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ১০ দিন আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হতো।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

এতে বলা হয়, ‘ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার অতি প্রয়োজনে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পরিচালনা পর্ষদ বা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ব্যাংকের নিজস্ব ভ্রমণ নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন। তবে এমডি বা সিইও দেশ ত্যাগের ১০ কর্মদিবস পূর্বে এমডির ভ্রমণের কারণে অনুপস্থিত সময়কালে তার স্থলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, দাফতরিক ফোন, সেল ফোন নম্বর ও ই- মেইল ঠিকানা ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (ডিভিশন-২) কে লিখিতভাবে জানাতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী