ইসলামী ব্যাংকে জোর করে নেওয়া পদোন্নতি বাতিল, সব ঋণ নিরীক্ষার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৪, ০০:৫৭আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০০:৫৭

বিতর্কিত এস আলম গ্রুপের পর্ষদ ভেঙে দেওয়ার পর ইসলামী ব্যাংকের নবগঠিত পর্ষদ মঙ্গলবার (২৭ আগস্ট) প্রথম সভা করেছে। নতুন পর্ষদের চেয়ারম্যান, সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত, হয় ২০১৭ সালের পর দেওয়া ঋণ, নিয়োগ–পদোন্নতি ও ট্রেজারি কার্যক্রমের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম হয়েছে, তা তদন্তে তিনটি অডিট ফার্ম নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা গত কয়েক দিনে নিয়মবহির্ভূতভাবে জোর করে পদোন্নতি নিয়েছেন, তা বাতিল হবে।

বৈঠকে উপস্থিত থাকা এক পরিচালক বলেন, ইসলামী ব্যাংকের ঋণ নিরীক্ষার পাশাপাশি ব্যাংকটির ট্রেজারি বিভাগ কোথায় টাকা ও ডলার বিনিয়োগ করেছে তা-ও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। পর্ষদের প্রথম বৈঠকে এস আলমের সময়কালে ছাড় করা সব ধরনের ঋণ নতুন করে নিরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, গত সাত বছরে ঋণ কারা কোন প্রক্রিয়ায় ঋণ নিয়েছেন, এসব ঋণের যথাযথ জামানত আছে কি না, তা খুঁজে বের করে সব ধরনের ঋণ নিরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত সপ্তাহে এস আলমের ‘নিয়ন্ত্রণাধীন’ থাকা ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে নতুন করে পাঁচ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক।

২০১৭ সালের ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আগেও এস আলম গ্রুপ ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নেয়। ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর এটি থেকে গ্রুপটির ঋণ নেওয়ার হার আকাশচুম্বী হয়ে ওঠে।

ইসলামী ব্যাংকের নথি অনুযায়ী, ১৮ আগস্ট পর্যন্ত ইসলামী ব্যাংকের মোট ঋণ পোর্টফোলিও দেড় লাখ কোটি টাকা। আর মোট আমানতের পরিমাণ এক লাখ ৫৩ হাজার ২৭৪ কোটি টাকা।

এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপ ৭৪ হাজার ৯৭২ কোটি টাকার সুবিধা পেয়েছে বলে নথিপত্র পরীক্ষা করে জানা গেছে। এ পরিমাণ অর্থ ব্যাংকটির মোট ঋণের অর্ধেক।

এস আলম গ্রুপের সাতটি কোম্পানির নামে সরাসরি ১৪ হাজার ৪২৭ কোটি টাকা ঋণ রয়েছে ব্যাংকটি থেকে।

২০১৬ সালের দিকে শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর একটি ও সর্বোচ্চ রেমিট্যান্স উপার্জনকারী ছিল ইসলামী ব্যাংক। এস আলম গ্রুপ সে বছর থেকে নতুন নিবন্ধিত বিভিন্ন কাগজসর্বস্ব কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণ শুরু করে। পরবর্তী বছরের মধ্যে অধিগ্রহণ সম্পন্ন হয়।

এস আলম গ্রুপের সঙ্গে যুক্ত সাতটি কোম্পানি ইসলামী ব্যাংকের শেয়ার কিনেছিল। এগুলোর সবগুলোই ২০১৬ সালে নিবন্ধিত হয়েছিল।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের