সার-জ্বালানি-খাদ্যপণ্য আমদানি সরকারের অগ্রাধিকার: বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৪৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৯

কম প্রয়োজনীয় জিনিস আমদানি করা হবে না উল্লেখ করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সামনে আমন মৌসুমে যাতে কৃষকরা কোনোভাবেই সারের সংকটে না পড়ে সেটা দেখছে সরকার। সার, জ্বালানি ও খাদ্যপণ্য আমদানি করাই এখন সরকারের অগ্রাধিকার।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দেশে সারের চাহিদা বছরে ৬৮ লাখ মেট্রিক টন, উৎপাদন হয় মাত্র ১৮ লাখ মেট্রিক টন। বাকি সার আমদানি করতে হয় সরকারকে। তাই প্রতি সপ্তাহে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

উপদেষ্টা জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয়ভাবে ৩০ লাখ মেট্রিক টন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ লাখ মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে বৈঠকে। এছাড়া স্থানীয় দরপত্রের মাধ্যমে ১০ লাখ মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার।

তিনি বলেন, ‘স্পট মার্কেট থেকে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুত এলএনজি পাওয়ার জন্য দীর্ঘ মেয়াদি চুক্তিতে না গিয়ে স্পট মার্কেট থেকে এলএনজি কেনা হচ্ছে।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
ডিলার বদল, আবারও সার নিয়ে ‘রাজনীতি’
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি