ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জুন ২০২৫, ১৩:৫৫আপডেট : ১৭ জুন ২০২৫, ১৩:৫৫

দেশের যেসব এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে সেসব এলাকায় কার্যকর ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগকে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সোমবার (১৬ জুন) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়। চিঠিতে সই করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুল ইসলাম মজুমদার। 

চিঠিতে বলা হয়, সম্প্রতি দেশে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সরকার বিভাগের নিয়ন্ত্রণাধীন সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় বিশেষ করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল, বরগুনাসহ যে সব এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে—সেখানে মশক নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতাকরণ, জলাবদ্ধতা দূরীকরণ জরুরি। এছাড়া, এ বিভাগের অধীন তৃণমূল পর্যায়ের কমিটিগুলোর মাধ্যমে ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা প্রচার-প্রচারণাসহ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা অপরিহার্য। এসব বিভাগের আওতাধীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে শূন্য পদে দ্রুত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা প্রয়োজন।

এমন অবস্থায় ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী জুনের ১৬ দিনে ১ হাজার ৮৭৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে; যা পুরো মে মাসের চেয়েও বেশি। এছাড়া এই মাসে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে। আর এই বছরের এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী পাওয়া যাচ্ছে একই এলাকায়। তাই ধারণা করা হচ্ছে, বরিশালের এই এলাকাগুলো ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে। 

/এসও/এমকেএইচ/
সম্পর্কিত
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
ছয় মাসের মধ্যে ৫টি শিশু হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান