গ্রাহকদের সুরক্ষা নিশ্চিতের প্রতিশ্রুতি আইডিআরএ’র নতুন চেয়ারম্যানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩৯

গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে মনোযোগী হওয়া, সবার নৈতিকতা-মূল্যবোধের সদ্ব্যবহার করা এবং নিষ্ঠা-আন্তরিকতার সঙ্গে কাজ করার মাধ্যমে বিমা খাতের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আইডিআরএ কার্যালয়ে সাধারণ বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিমত ব্যক্ত করেন। সভায় আইডিআরএ’র সদস্য, নির্বাহী পরিচালক, পরিচালক, উপ-পরিচালকরা উপস্থিত ছিলেন।

আইডিআরএ চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও বিমার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি এবং মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টা এবং আইডিআরএ’র আন্তরিকতার বিকল্প নেই।

তিনি বলেন, পুরান রীতিনীতি-কৌশল পরিহার করে, যুগোপযোগী পরিবর্তন আনতে ব্যাপক সংস্কার প্রয়োজন, যা করা সম্ভব হলে বিমা সেক্টরে ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে দেশের সার্বিক অর্থনীতির প্রসারে বিমা খাত উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

আসলাম আলম বলেন, আইনগত জটিলতা থাকলে, তা সংস্কারে ও বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করবেন। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিমা সেক্টরের উন্নয়নে সবাইকে অভিন্ন উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিমা খাতকে কার্যকর-স্বচ্ছ করতে ডিজিটাল সংস্কার জরুরি: গভর্নর
গ্রাহক ঠকানোর মহোৎসব (পর্ব ২)দেদার লুটপাট করেছেন বিমা কোম্পানির মালিকরা
নন-লাইফ বিমাকারী ব্যক্তির এজেন্ট লাইসেন্স স্থগিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি