বনশ্রীতে ইসলামী ব্যাংকের ‘সেবাঘর’ চালু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ মার্চ ২০১৬, ১৭:৪০আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৭:৪০

বনশ্রীতে ইসলামী ব্যাংকের সেবাঘর উদ্বোধন গ্রাহকদের বিভিন্ন সেবা দিতে রাজধানীর বনশ্রীতে ‘সেবাঘর’ চালু করেছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
গত শনিবার (১২ মার্চ) এ সেবাঘরের উদ্বোধন করেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান।
ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এ সময় উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মোশাররফ হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কামাল উদ্দিন জসীম, ভাইস প্রেসিডেন্ট মো. নাসির উদ্দিনসহ ব্যাংকের নির্বাহী-কর্মকর্তারা।
বিজ্ঞতে জানানো হয় ‘সেবাঘরের’ মাধ্যমে ইসলামী ব্যাংকের গ্রাহকরা এটিএম ও আইডিএময়ে ২৪ ঘণ্টা টাকা জমা ও উত্তোলন, চেক ও পে-অর্ডার জমা, ইউটিলিটি বিল পরিশোধ, একাউন্ট খোলা, একাউন্ট ব্যালান্স ও স্টেটমেন্ট গ্রহণ, ইন্টারনেট ব্যাংকিং সেবা, হিসাবের তথ্য ও কেওয়াইসি হালনাগাদ, চেক রিকুইজিশন, বিনিয়োগ তথ্য ও এমক্যাশ সেবা গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. ইস্কান্দার আলী খান বলেন, সেবাঘরের মাধ্যমে ইসলামী ব্যাংক মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে চায়। এছাড়া সেবাঘরের মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠিকে ব্যাংকিং সেবার আওতায় আনাও ব্যাংকটির অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি