আইবিসিএফের চেয়ারম্যান হলেন মোহাম্মদ আবদুল মান্নান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২১:০৩

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ারকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করে আইবিসিএফের নতুন কমিটি হয়েছে। 

রবিবার (২২ সেপ্টেম্বর) আইবিসিএফের ভাইস চেয়ারম্যান এ কে এম নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সভাকক্ষে অনুষ্ঠিত ৬৪তম সভায় এ কমিটি গঠিত হয়। সভায় ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমদ ও এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক এ কে এম নূরুল ফজল বুলবুলকে উপদেষ্টা করা হয়।

আইবিসিএফ টাস্ক কমিটির চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশের (পিএলসি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা এবং কো-চেয়ারম্যান হিসেবে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ দায়িত্ব পেয়েছেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা আইবিসিএফেরন অনারারি সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।

সভায় দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইসলামী ব্যাংকগুলোর অতীত গৌরবোজ্জ্বল ভূমিকা স্মরণ এবং সাম্প্রতিক তারল্য সংকট সৃষ্টির কারণ পর্যালোচনা করা হয়। ইসলামী ব্যাংকগুলোর প্রতি দেশের বিপুলসংখ্যক গ্রাহকের দৃঢ় আস্থার কথা স্মরণ করা হয়। সেই আস্থা দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। বিভিন্ন বাংকের সাম্প্রতিক তারল্য সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক পদক্ষেপকে ইসলামী ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকরা স্বাগত জানান।

সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার, এক্সিম ব্যাংকের পরিচালক মো. নুরুল আমিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ (চলতি দায়িত্ব), আল আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক এস এম ইকবাল হোসাইন এবং আইবিসিএফ-এর সহকারী সচিব জাহাঙ্গীর আলম ছাড়াও বিভিন্ন সদস্যভুক্ত ব্যাংকের নির্বাহীরা অংশগ্রহণ করেন।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী