‘ওল্ড মিউচ্যুয়ালে’ ভর করে বেড়েছে লন্ডনের পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ মার্চ ২০১৬, ১৬:৩৪আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৬:৩৪

লন্ডনের পুঁজিবাজার যুক্তরাজ্যের বিখ্যাত সেবা প্রতিষ্ঠান ‘ওল্ড মিউচ্যুয়াল’ কোম্পানির শেয়ার দর বাড়ায় সোমবার ঊর্ধ্বমুখী লন্ডনের পুঁজিবাজার।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৭ দশমিক ৪ পয়েন্ট বা ০ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।
মূলত গত শুক্রবার ‘ওল্ড মিউচ্যুয়াল’ কোম্পানিকে চারটি ইউনিটে বিভক্ত করার ঘোষণার পর থেকে বাড়তে থাকে এ কোম্পানির শেয়ার দর।
সোমবার এ কোম্পানির শেয়ার দর ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়।
এছাড়া কার ইন্সুরেন্স প্রতিষ্ঠান এডিমিরাল কোম্পানির শেয়ার লেনদেন সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ১৫ শতাংশ কমেছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ৭৪ দশমিক ৭৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৭০ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৪৪ পয়েন্টে,  ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪৩৮ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ১৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৯৮১ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে,  মস্কোর এমআইসিইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি