সরকার নির্ধারিত দামে সরাসরি ডিম আসবে আড়তে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৫:২১আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৫:২৩

সরকার নির্ধারিত দামে আগামীকাল থেকে আড়তে সরাসরি ডিম সরবরাহ করবে করপোরেট উৎপাদক ও খামারিরা। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ডিম উৎপাদক ও সরবরাহকারীদের সঙ্গে বৈঠক শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ কথা বলেন।

তিনি জানান, সরকার নির্ধারিত দামে বুধবার থেকে উৎপাদক পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারিতে ১১ টাকা ১ পয়সা, খুচরায় ১১ টাকা ৮৭ পয়সায় ডিম বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর মুরগি ও ডিমের নতুন মূল্য নির্ধারণ করে দেয় সরকার। ডিম উৎপাদকদের দেওয়া প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করবে কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, ‘আমরা বলে দিয়েছি, এখানে দুটি অংশ আছে। একটি হলো সচেতনতা, আরেকটি ব্যবস্থা। ব্যবস্থা যদি নেওয়ার প্রয়োজন পড়ে, তাহলে আমরা করতে বাধ্য হবো। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো, ভোক্তা পর্যায়ে যৌক্তিক মূল্যে পণ্য পৌঁছানো। এটা আমাদের প্রধান কাজ, সেটাই আমরা চেষ্টা করছি। আমরা শতভাগ সফল হয়ে গিয়েছি, এটা আজ বলতে পারবো না। এটা কাজের পর বলা যাবে কতভাগ হয়েছে। বিশ্বাস-অবিশ্বাস করা নৈতিকতার প্রশ্ন! কথা দিয়ে যদি কথা না রাখে, তাহলে তো নৈতিকতা থাকল না।’

প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল জলিল বলেন, ‘আগামীকাল থেকে ডিমের উৎপাদক পয়েন্ট যেমন-টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, কিশোরগঞ্জ থেকে তেজগাঁও পাইকারি আড়তে আসতেই ডিম কয়েক হাত বদল হতো। আজ সিদ্ধান্ত হয়েছে, করপোরেট ও খামারিরা সরাসরি গাড়ি দিয়ে আড়তে সরবরাহ করবে। এক সপ্তাহ পরে তারা বড় বড় মার্কেট যেমন- মোহাম্মদপুর টাউনহল, কৃষি মার্কেটসহ বিভিন্ন মার্কেটে সরবরাহ করবে। অর্থাৎ এই যে মাঝে দুই-তিন হাত বদল হতো এগুলো বাদ দিয়ে আজ তারা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, সরাসরি সরকার নির্ধারিত যে যৌক্তিক মূল্য সেই মূল্যে কাওরান বাজারে আগামিকাল থেকে ডিম সরবরাহ করবে। কাওরান বাজার থেকে ভোক্তা পর্যায়ে যেভাবে যায় সেভাবেই যাবে। আশা করি, এভাবে কয়েক হাত বদলের ঘটনা আমরা বন্ধ করে দিতে পারবো।’

সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ কামরুল হাসান বলেন, ‘ডিমের যে দাম নির্ধারণ করা আছে, সেখানে কিন্তু সব খরচ ধরেই নির্ধারণ করা হয়েছে। এই মূল্য আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করেছি। আজকেও কিন্তু মিটিংয়ে তারা বলেছে, যে এই মূল্য ঠিক আছে। কিন্তু এই সরবরাহ চ্যানেলের মধ্যে কিছু লোক ঢুকে গেছে, যারা কোনোভাবেই এই ব্যবসার সঙ্গে জড়িত না, তাদের কোনও ট্রেড লাইসেন্সও নেই। সেই লোকগুলো মাঝখান থেকে ঢুকে টাকা নিয়ে যাচ্ছে। এ কারণে ডিমের দাম বাড়ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। আশা করছি, দুই-এক দিনের মধ্যে সুফল আমরা পেয়ে যাবো।’

/এসও/আরকে/
সম্পর্কিত
বাজারে ডিম ছাড়া আর কিছুতে নেই ‘স্বস্তি’
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
সর্বশেষ খবর
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল বিষয়ে বিএমইউ’র ব্যাখ্যা
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
তাজিয়া মিছিলে ডুলির রশি ধরাকে কেন্দ্র করে সেই যুবক হত্যা, গ্রেফতার ৪
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছে নেতানিয়াহু
চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব: যা বলছেন রাজনীতিকরা
চীনের অর্থনৈতিক করিডোরের প্রস্তাব: যা বলছেন রাজনীতিকরা
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার
তুরাগ নদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার