সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকের ব্যাংক হিসাব স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৪, ১৯:৫৭আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৯:৫৮

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকে তারিক আহমেদ সিদ্দিক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে তারিক আহমেদ সিদ্দিক ও তার স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। এ ছাড়া তাদের সব ব্যাংক হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, দুই মেয়ে নুরীন তাসমিয়া সিদ্দিক ও বুশরা সিদ্দিকের নামে পরিচালিত ব্যক্তি হিসাব এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন ২০১২ সালের মানি লন্ডারিং আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেওয়া হলো।

এ ছাড়া তাদের নামে কোনও লকার থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জার্মানিকে শীর্ষস্থান থেকে সরাতে ব্রাজিল সময় নিলো এক ম্যাচ
জার্মানিকে শীর্ষস্থান থেকে সরাতে ব্রাজিল সময় নিলো এক ম্যাচ
সন্তান ও বাবা-মায়ের দায়িত্ব একসঙ্গে, ‘স্যান্ডউইচ প্যারেন্টিং’ জীবনের খবর কে রাখে?
সন্তান ও বাবা-মায়ের দায়িত্ব একসঙ্গে, ‘স্যান্ডউইচ প্যারেন্টিং’ জীবনের খবর কে রাখে?
হাতে-কলমেই ‘সুখের সন্ধান’ পাচ্ছেন চীনা তরুণরা
হাতে-কলমেই ‘সুখের সন্ধান’ পাচ্ছেন চীনা তরুণরা
এখনও নিজ দেশ দেখেনি হাজার হাজার রোহিঙ্গা শিশু, সংকট বাড়ছে
বিশ্ব শরণার্থী দিবসএখনও নিজ দেশ দেখেনি হাজার হাজার রোহিঙ্গা শিশু, সংকট বাড়ছে
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু