ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
২০ জুন ২০২৬, ১১:২৪ আপডেট : ২০ জুন ২০২৬, ১১:২৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালে উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ ঘটনা ঘটে।

মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে। সে পাঁচভাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য মাহিন শেখ ও তার চাচাতো ভাই ফাহিম শেখ বাড়ির পাশের একটি আমগাছে ওঠে। একপর্যায়ে পতাকা টাঙানোর জন্য ব্যবহৃত বাঁশটি হেলে গিয়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে স্পর্শ করে। এতে মাহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ সময় নিচে থাকা ফাহিমের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে মাহিনকে উদ্ধার করেন। তাকে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত স্কুলছাত্রের চাচাতো ভাই রায়হান শেখ বলেন, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাহিনের মৃত্যু হয়েছে।

পাগলা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
কলকাতায় আজ প্রথমবার মুখোমুখি ভারত-ব্রাজিল, ম্যাচ দেখবেন কোথায়?
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
ভারতের বিপক্ষে তারকা ফরোয়ার্ডকে পাচ্ছে না ব্রাজিল 
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গুলশান আরা-দেবাশীষের ৭ দিনের রিমান্ড চায় ডিবি
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
একদিনে ডেঙ্গুতে চারজনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়ালো
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন কবে, জানালেন মন্ত্রী
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
তিন বন্দরের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার
জার্মান পর্যটকের সেই ল্যাপটপ উদ্ধার