দুই লাখ ৩০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৪, ১৭:২৩আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭:২৫

সরকার দেশের কৃষি খাতে ব্যবহারের জন্য দুই লাখ ৩০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিঙ্গাপুর, রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার এবং সৌদি আরব থেকে এই সার আমদানি করা হবে। কৃষি মন্ত্রণালয়ের তিনটি এবং শিল্প মন্ত্রণালয়ের চারটিসহ মোট সাতটি প্রস্তাবের বিপরীতে ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের সার আমদানি করা হবে। এতে সরকারের মোট ব্যয় হবে ৯০০ কোটি ৮৬ লাখ ৬৪ হাজার টাকা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা সূত্রে জানা গেছে, সার আমদানির প্রস্তাব শিল্প মন্ত্রণালয় থেকে দেওয়া হয়। এর মধ্যে একটি প্রস্তাবে সৌদি আরব থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুসারে সারের মূল্য নির্ধারণ করে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৬৫ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩১ কোটি ৪০ লাখ টাকা।

এছাড়া সৌদি আরব থেকে নবম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির আর একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রতি মেট্রিক টন ৩৫৮ দশমিক ৩৩ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার টন ইউরিয়া আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৯০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়া থেকে চতুর্থ লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির সঙ্গে সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে রাশিয়া থেকে এই সার আমদানিতে সারের বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ব্যয় হবে ৮৬ লাখ ৯২ হাজার ৫০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার।

সভায় কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে সপ্তম লটে ৪০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে কানাডা থেকে এই সার আমদানিতে বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩৯ কোটি ৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৭৫ ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরও এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডা থেকে অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। সার আমদানি চুক্তিতে উল্লিখিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুসারে কানাডা থেকে এই সার আমদানিতে বর্তমান আন্তর্জাতিক বাজার মূল্যে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৯০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৩৯ কোটি ৮ লাখ টাকা। প্রতি মেট্রিক টন এমওপি সারের দাম ধরা হয়েছে ২৮৯ দশমিক ৭৫ ডলার।

সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন (১০ শতাংশ) বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৯০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন ইউরিয়া সারের মূল্য ধরা হয়েছে ৩৫৮ দশমিক ৩৩ মার্কিন ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার এনার্জি মার্কেটিং থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। কাতারের সঙ্গে চুক্তি মোতাবেক সারের মূল্য নির্ধারণ করে প্রতি মেট্রিক টন ৩৫৮ দশমিক ৩৩ মার্কিন ডলার হিসেবে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ১ কোটি ৭ লাখ ৪৯ হাজার ৯০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সার-জ্বালানি আমদানির বিষয়ে মালয়েশিয়ার কোম্পানির সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের