বাংলাদেশিরা বিদেশে চিকিৎসা নিতে বছরে ৫০০ কোটি ডলার খরচ করেন: গভর্নর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫

বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি খরচ করেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

রবিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার ডাটা ফ্লো: এ বাংলাদেশ পারসপেক্টিভ’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, চিকিৎসার জন্য বেশিরভাগ বাংলাদেশি ভারত ও থাইল্যান্ডে যান। কারণ এসব দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা বাংলাদেশের তুলনায় উন্নত। তবে, এই খরচের বড় অংশ অনানুষ্ঠানিকভাবে পাঠানো হয়, যা দেশের ব্যালেন্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের ওপর যথেষ্ট চাপ তৈরি করে।

উন্নত চিকিৎসার জন্য বিদেশগামীদের এই প্রবণতা দেশের চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা ও বিশেষায়িত চিকিৎসার অভাবের দিকটি স্পষ্ট করছে বলেও উল্লেখ করেন তিনি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী