ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ২৫২ কোটি ডলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৫, ১৭:১৯আপডেট : ০২ মার্চ ২০২৫, ১৮:৫১

দেশে চলতি বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে প্রায় ২৫২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের (২০২৪) একই মাসের তুলনায় যা ৫০ কোটি  ডলার বা ২৫ শতাংশ বেশি। গত বছরের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ২০২ কোটি ডলার। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ৮ মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৪৯ কোটি ডলার।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৩৫৫ কোটি ডলার বা ২৩ দশমিক ৮ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

এতে দেখা গেছে, চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রায় ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। অর্থাৎ জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স বেড়েছে ৩৩ কোটি ডলার।  রেমিট্যান্সের পাশাপাশি রফতানিতেও ভালো প্রবৃদ্ধির কারণে বৈদেশিক মুদ্রাবাজার এবং রিজার্ভ পরিস্থিতির উন্নতি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্তর্বর্তী সরকার গঠনের পর  বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে কোনও ডলার বিক্রি করছে না কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের আশপাশেই রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ছে। এর প্রধান কারণ হুন্ডি কমে যাওয়া। ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়ছে। বাণিজ্যের আড়ালে কিংবা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ হুন্ডি করে যারা দেশের বাইরে পাঠাতো, তাদের বেশিরভাগই এখন চাপে আছে। অর্থপাচার ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৬৪ কোটি ডলার। একক মাস হিসেবে যা ছিল সর্বোচ্চ। এর আগে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাইতে।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পুনর্গঠনে বাড়তি সময় দিলো বাংলাদেশ ব্যাংক
২ হাজার কোটি টাকার তহবিল গঠন, ব্যবসায়ীরা ঋণ পাবেন ৭ শতাংশ সুদে
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
বিজয় সরণি থেকে জিয়া উদ্যানে জনস্রোত
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
তীব্র গতির বাসের ধাক্কায় পদ্মা সেতুর ক্ষতি, ঠিক করতে কত লাগবে?
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ