স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা দাবি, ডাকাতি বৃদ্ধিতে উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৫, ১৬:২১আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১৬:২১

ঈদের ছুটিতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সম্প্রতি স্বর্ণের দোকানে চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (২৮ মার্চ) বাজুসের নিউ ইস্কাটন রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি রিপনুল হাসান জানান, জানুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে ২৩টি জুয়েলারি প্রতিষ্ঠানে চুরি ও ডাকাতি হয়েছে। এর মধ্যে ঢাকাতেই ঘটেছে ১১টি। মুন্সীগঞ্জ, সিলেট, কুমিল্লা, খুলনা ও হবিগঞ্জেও এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী এম এ হান্নান আজাদ জানান, ২৬ মার্চ ভোরে একদল সশস্ত্র ডাকাত তার বাসায় হামলা চালায় এবং অপহরণের চেষ্টা করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ বলেন, সরকারি নিরাপত্তার পাশাপাশি ব্যবসায়ীদেরও সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

বাজুসের পক্ষ থেকে জুয়েলারি প্রতিষ্ঠানে সশস্ত্র প্রহরার দাবি এবং চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আহ্বান জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, নিরাপত্তাহীনতা কাটাতে না পারলে ১৫ এপ্রিলের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

/জিএম/আরকে/
সম্পর্কিত
আবারও কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ