ত্বকের যত্নে দই ব্যবহার করলে যেসব উপকার পাওয়া যায়

জীবনযাপন ডেস্ক
৩০ জুন ২০২৫, ১০:৫৫আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:৫৫

উপকারী ব্যাকটেরিয়া, ফ্যাটি অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিডে ভরপুর দই ত্বকের যত্নে দারুণ কার্যকর।  তাৎক্ষণিকভাবে ত্বকের লাল ভাব, জ্বালাপোড়া কমাতে পারে দই। রোদে পোড়া ত্বককে প্রশমিত করতেও দইয়ের জুড়ি নেই।

ত্বকের যত্নে দই ব্যবহার করবেন যেসব কারণে 

  • দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা মৃত ত্বকের কোষগুলিকে এক্সফোলিয়েট করতে এবং ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে।
  • দইতে থাকা প্রয়োজনীয় চর্বি, প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ ত্বককে পুষ্টি জোগায় এবং সুস্থ রাখতে সাহায্য করে।
  • দইতে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক উজ্জ্বল করে।
  • দইয়ের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রোমকূপ খুলে দেয় এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে।
  • প্রচুর পরিমাণে  ফ্যাট রয়েছে দইয়ে। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময়ের জন্য ত্বকের হাইড্রেশন প্রদান করে। 
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করে। 
  • দই ত্বকে শীতল প্রভাব ফেলে। 

দইয়ের তৈরি কয়েকটি ফেস প্যাক

  • ২ টেবিল চামচ দইয়ের সাথে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে লাগান এবং প্রায় ২০ মিনিটের জন্য রেখে দিন। মুখ ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।
  • এই ফেসপ্যাকটি স্বাভাবিক থেকে তৈলাক্ত ত্বকের জন্য উপযুক্ত। এক টেবিল চামচ বেসনের সাথে ২ টেবিল চামচ দই মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত।
  • এই ফেসপ্যাকটি সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত। আধা চা চামচ হলুদের সাথে দই মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। 
  • সংবেদনশীল ত্বক থাকলে এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। দই এবং ওটস একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগান এবং শুকিয়ে যাওয়ার পরে ধুয়ে ফেলুন।
  • একটি পাত্রে দই এবং টমেটোর রস মিশিয়ে নিন। মসৃণ মিশ্রণ তৈরি হলে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
  • দইয়ের সঙ্গে আলু থেঁতো করে মিশিয়ে নিন। মিশ্রণটি রোদে পোড়া ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। 
/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের