আসছে ষষ্ঠ সরকারি বিনিয়োগ সুকুক, উন্নয়ন হবে রাজশাহীর পল্লি সড়কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭:৫৮

রাজশাহী বিভাগের আটটি জেলার পল্লি সড়ক উন্নয়নে ইস্যু হতে যাচ্ছে ষষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক। বাংলাদেশ ব্যাংকের শরিয়াহ্ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ‘রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্ত ও শক্তিশালীকরণ’ প্রকল্পের বিপরীতে ইসটিসনা’স ও ইজারা  পদ্ধতিতে ২ হাজার কোটি টাকার ৭ বছর মেয়াদি সুকুক ইস্যু করা হবে। এই সামাজিক উন্নয়নমুখী সুকুকের নামকরণ করা হয়েছে ‘আরডিআইআর ডুব্লিউএসপি স্যোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক।’

আগামী মে মাসে সুকুকটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে রাজশাহীর ৬৫টি উপজেলার সড়ক অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আধুনিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, প্রকল্পটি বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকায় সড়কের ধারণক্ষমতা ও নিরাপত্তা বৃদ্ধি পাবে। এর ফলে কৃষি ও অকৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ সুবিধা সম্প্রসারণ এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি