দুদিনের ব্যবধানে স্বর্ণের দাম বাড়লো প্রায় ১০ হাজার টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ এপ্রিল ২০২৫, ২০:৪৫আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ২০:৫৮

দেশের স্বর্ণবাজারে নজিরবিহীন উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মাত্র দুদিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম প্রায় ১০ হাজার টাকা বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) থেকে পরপর দুদিন দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই দাম বুধবার (২৩ এপ্রিল) থেকে কার্যকর হবে।

এর আগে সোমবার (২১ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ানোর প্রথম ঘোষণা দেয় বাজুস। ওইদিন ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। ফলে দুদিনে মোট মূল্যবৃদ্ধি দাঁড়াল ১০ হাজার ৫৫ টাকা।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মাসুদুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রভাব দেশের বাজারেও পড়েছে। পাশাপাশি ডলার বিনিময় হার ও আমদানি ব্যয় বাড়ার কারণেও এ দাম বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

রুপার বাজারে কোনও পরিবর্তন নেই। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ২ হাজার ৫৭৮ টাকা। ২১ ক্যারেট ২ হাজার ৪৪৯ টাকা। ১৮ ক্যারেট ২ হাজার ১১১ টাকা। সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকা ভরি।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের অস্থিরতা, বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তাই স্বর্ণের দামের এই লাগাতার উর্ধ্বগতির পেছনে মূল চালিকা শক্তি।

/জিএম/এমকেএইচ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি