নেক্সট শেয়ারের পতনে নিম্নমুখী লন্ডন পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ মার্চ ২০১৬, ১৬:৫২আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১৬:৫২

লন্ডন পুঁজিবাজার তালিকাভুক্ত নেক্সট শেয়ার কোম্পানির শেয়ার দর পতনে বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় লক্ষ্য করা গেছে লন্ডন পুঁজিবাজারে।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৫২ দশমিক ৩৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৪৬ পয়েন্টে অবস্থান করছে।
জানা যায়, নেক্সট শেয়ার মঙ্গলবার ১০ শতাংশ দর হারায়। সাধারণত বার্ষিক প্রতিবেদনে মুনাফা সামান্য বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির শেয়ার দর কমতে শুরু করেছে। কারণ বিনিয়োগকারীরা কোম্পানির আরও বেশি মুনাফা আশা করেছিল।
অন্যদিকে বৃহস্পতিবার লন্ডনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় তালিকাভুক্ত খনি কোম্পানিগুলোর শেয়ার দরও কমেছে। খনি কোম্পানিগুলোর মধ্যে অ্যাংলো ইন্ডিয়ানের শেয়ার দর ৬ দশমিক ৫ শতাংশ, রিও টিনতো ৪ দশমিক ১ শতাংশ এবং গ্লেনকোরের শেয়ার দর ৩ দশমিক ৭ শতাংশ কমেছে।
এছাড়া গত ছয় সপ্তাহের মধ্যে লন্ডনে কপারের মূল্য সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্রের জমানো তেলের পরিমান বৃদ্ধি পেয়েছে এমন খবরে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।  
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৩০ শতাংশ কমেছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ১০ শতাংশ কমেছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ১৫৭ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৭০৬ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪৩৮ পয়েন্টে, ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ৩৭ পয়েন্ট কমে ৩ হাজার ৩৯১ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ১২৫ পয়েন্ট কমে ৯ হাজার ৮৯৭ পয়েন্টে, মস্কোর এমআইসিইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৯ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ৭৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৫ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি