২০২৪ সালে জনতা ব্যাংকের লোকসান ৩ হাজার ৬৬ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৫, ২১:০৬আপডেট : ১১ জুন ২০২৫, ২২:৫৬

২০২৪ সালে বিশাল অঙ্কের নিট সুদ লোকসানের কারণে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসি রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে পড়েছে। ব্যাংকটির সর্বশেষ আর্থিক বিবরণী বলছে, বছরটিতে ব্যাংকটির মোট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৬৬ কোটি টাকায়, যা আগের বছরের ৬২ কোটি টাকার মুনাফার বিপরীতে ভয়াবহ বিপর্যয়।

জনতা ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩২ টাকা ৫১ পয়সা, যেখানে ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬৮ পয়সা। মূলত নিট সুদ আয় ব্যাপকভাবে নেতিবাচক হয়ে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বছরজুড়ে ব্যাংকটির নিট সুদ লোকসান দাঁড়ায় ৩ হাজার ৪২ কোটি টাকায়, যেখানে আগের বছর এই আয় ছিল ২৮২ কোটি ৩২ লাখ টাকা।

শুধু তাই নয়, ব্যাংকটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো কমে দাঁড়িয়েছে ঋণাত্মক ১০২ টাকা ৮৭ পয়সা, যা ২০২৩ সালে ছিল ৩১ টাকা ২১ পয়সা। এমন আর্থিক অবস্থার কারণে ২০২৪ সালের জন্য কোনও লভ্যাংশ ঘোষণা করেনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংক ২০০৭ সালের ১৫ নভেম্বর ‘জনতা ব্যাংক পিএলসি’ হিসেবে করপোরেট রূপ পায়। ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আমানত ও সম্পদের পরিমাণ বিবেচনায় এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।

তবে এমন বড় ধরনের লোকসান ব্যাংকটির আর্থিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ব্যাংক খাতের বিশেষজ্ঞরা বলছেন, পরিচালন দক্ষতা, ঋণ ব্যবস্থাপনা এবং সুদ আয় বৃদ্ধির ক্ষেত্রে ব্যাংকটির কার্যকর কৌশল গ্রহণ এখন সময়ের দাবি।

/জিএম/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি