‘লিড’ সনদ পেলো আরও চার গার্মেন্ট প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২৫, ২২:০৩আপডেট : ১৫ জুন ২০২৫, ২২:১১

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদনের অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেলো। সম্প্রতি দেশের আরও চারটি পোশাক কারখানা বিশ্বস্বীকৃত ‘পরিবেশবান্ধব সনদ’ অর্জন করেছে।

এর মাধ্যমে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত গার্মেন্টস কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৮টিতে। এর মধ্যে ১০৫টি কারখানা পেয়েছে প্লাটিনাম সনদ এবং ১২৯টি গোল্ড সনদ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো— বিশ্বের শীর্ষ ১০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত লিড সনদধারী কারখানার মধ্যে ৯টিই এখন বাংলাদেশে। এমনকি শীর্ষ ১০০টি কারখানার তালিকায়ও রয়েছে ৬৮টি বাংলাদেশি প্রতিষ্ঠান।

নতুন করে লিড সনদ পাওয়া চারটি কারখানার মধ্যে রয়েছে—

অ্যাডভান্স অ্যাটায়ার লিমিটেড, ফুকুরিয়া, মানিকগঞ্জ: ৯৬ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ।

আমানত শাহ ফেব্রিকস লিমিটেড (ওভেন কম্পোজিট ইউনিট), পাঁচদোনা, নরসিংদী: ৮২ পয়েন্টে প্লাটিনাম সনদ।

কটন ফিল্ড বিডি লিমিটেড (প্রোডাকশন বিল্ডিং), রাজনগর, টঙ্গী, গাজীপুর: ৮৩ পয়েন্টে প্লাটিনাম সনদ।

কেএম অ্যাপারেল নিট প্রাইভেট লিমিটেড, চানপাড়া, উত্তরখান, ঢাকা: ৬২ পয়েন্টে গোল্ড সনদ।

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক এবং ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘এটি বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয়। আমরা এখন সবুজ শিল্পায়নে বৈশ্বিক রোল মডেল হয়ে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘লিড সনদ মানে শুধু পরিবেশবান্ধব অবকাঠামো নয়, এটি শক্তি ও পানি সাশ্রয়, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মীদের জন্য স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করে। এর ফলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা বাড়ে এবং বাংলাদেশের পোশাক শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।’

বিশ্লেষকরা বলছেন, এই অর্জন বাংলাদেশের তৈরি পোশাক খাতকে বৈশ্বিক মানদণ্ডে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এটি প্রমাণ করে, টেকসই ও পরিবেশবান্ধব শিল্প উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ।

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী