আয়োজক ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপ  

১৫তম সোশ্যাল বিজনেস ডে ২৭-২৮ জুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৫, ১৯:১৩আপডেট : ১৭ জুন ২০২৫, ১৯:১৩

আগামী ২৭ ও ২৮ জুন সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘১৫তম সোশ্যাল বিজনেস ডে ২০২৫’। ইউনূস সেন্টার ও গ্রামীণ গ্রুপের উদ্যোগে এ বছরের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।’

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নিচ্ছেন ২৫টিরও বেশি দেশের ১৮০ জনের অধিক বিদেশিসহ সহস্রাধিক অংশগ্রহণকারী। এত উপস্থিত থাকবেন স্থানীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত শতাধিক বক্তা, যারা সামাজিক ব্যবসা, স্বাস্থ্য ও উন্নয়ন খাতে নিজেদের অভিজ্ঞতা ও ধারণা তুলে ধরবেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং ইউনূস সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অতিথি বক্তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সহকারী প্রফেসর মো. সাইদুর রহমান, মেডট্রনিকের সাবেক সিইও ও চেয়ারম্যান এবং ইন্টেল করপোরেশনের সাবেক বোর্ড চেয়ারম্যান ওমর ইশরাক, বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট ড. ইসমাইল সেরাজেল্ডিন, নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ুমন্ত্রী ও জাতিসংঘের পরিবেশবিষয়ক সাবেক নির্বাহী পরিচালক এরিক সোলহেইম। এছাড়াও আরও অনেকে তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য ও চিন্তা শেয়ার করবেন।

এই আয়োজনে থাকবে ৫টি পূর্ণাঙ্গ অধিবেশন ও ৮টি ব্রেকআউট সেশন— যেখানে আলোচনা হবে স্বাস্থ্যসেবা, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণে সামাজিক ব্যবসার ভূমিকা ও সম্ভাবনা নিয়ে।

সোশ্যাল বিজনেস ডে উপলক্ষে আয়োজিত অন্যান্য বিশেষ ইভেন্টের মধ্যে রয়েছে—

২৯ জুন ‘অ্যাকাডেমিয়া ডায়ালগ’, যা অনুষ্ঠিত হবে নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায়। সেখানে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা সমাজের উন্নয়নে সামাজিক ব্যবসার ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এরপরেই অনুষ্ঠিত হবে ‘থ্রি জিরো ক্লাব কনভেনশন’, যেখানে ‘জিরো কার্বন নিঃসরণ’, ‘জিরো সম্পদ ঘনীভূতকরণ’ এবং ‘জিরো বেকারত্ব’ অর্জনের উপায় নিয়ে তরুণরা মতবিনিময় করবেন।

‘সোশ্যাল বিজনেস ডে’ শুধু একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি বিশ্বজনীন প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ একত্র হয়ে টেকসই, ন্যায়সঙ্গত ও মানবিক বিশ্ব গঠনের লক্ষ্যে একযোগে ভাবনার সুযোগ পান। সামাজিক ব্যবসাকে ভবিষ্যতের পরিবর্তনের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরাই এই আয়োজনের মূল লক্ষ্য।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: ড. ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
সর্বশেষ খবর
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
মালয়েশিয়ার নাইট মার্কেট: রাতের শহরে কেনাকাটা ও খাবারের স্বাদ
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
শহর ছাড়িয়ে কীভাবে গ্রামে গেলো ডেঙ্গু
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ক্রিকেটে ডিএলএস পদ্ধতি কেন, কীভাবে কাজ করে এই নিয়ম?
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ
বাংলাদেশ দল থেকে দুই প্রবাসীসহ ৬ জন বাদ