জ্বালানির দাম বাড়লেও বিপিসি’র মুনাফা ২ হাজার কোটি টাকা: সিপিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৮:১৭ আপডেট : ২৬ জুন ২০২৫, ১৮:১৭

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তারপরও ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ২ হাজার ৫০ কোটি টাকার মুনাফা করেছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে এই মুনাফা অর্জন সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত: জ্বালানি রূপান্তরের অগ্রাধিকারের প্রতিফলন’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় এ তথ্য তুলে ধরে সিপিডি।

তবে সিপিডির পূর্বাভাস অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান সংঘাতসহ সাম্প্রতিক ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় ২০২৫-২৬ অর্থবছরে বিপিসি’র মুনাফা কমে ৬১৫ কোটি টাকায় নামতে পারে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, সিপিডি’র গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেমসহ খাত-সংশ্লিষ্ট অন্যান্য বিশেষজ্ঞ।

সিপিডি জানায়, বিপিসির পাশাপাশি পেট্রোবাংলার অধীন দুটি প্রতিষ্ঠান—বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এবং আরপিজিসিএল-ও মুনাফায় রয়েছে।

২০২৪-২৫ অর্থবছরে বাপেক্স ১৩৭ কোটি টাকা এবং আরপিজিসিএল ৪১ কোটি টাকার মুনাফা করেছে। শিল্প খাতে গ্যাসের দাম বাড়ার ফলে এই লাভ হয়েছে বলে জানিয়েছে সিপিডি।

পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাপেক্সের মুনাফা বেড়ে ২৫৮ কোটি এবং আরপিজিসিএলের মুনাফা ৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। এলএনজি আমদানিতে ভ্যাট মওকুফ এবং গ্যাসের দাম আরও বাড়ার সম্ভাবনার প্রেক্ষিতে এমন প্রবৃদ্ধি হতে পারে।

অপরদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিশাল লোকসানের মধ্যে রয়েছে। সিপিডি বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বিপিডিবির লোকসান হয়েছে ৮ হাজার ৮০৩ কোটি টাকা। আগামী অর্থবছরে লোকসান বেড়ে ৯ হাজার ৪৩ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সিপিডি’র বিশ্লেষণে বলা হয়েছে, জ্বালানি খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য তৈরি এবং টেকসই রূপান্তরের জন্য যথাযথ নীতি ও মূল্য নির্ধারণ কাঠামো গড়ে তোলা জরুরি।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সংঘাতের শঙ্কার মধ্যেও বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী
সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্রের সময় কেন বাড়লো
এলপিজির বাজার অস্থিতিশীল করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার
সর্বশেষ খবর
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন