বাংলাদেশে রিটেইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ করছে এইচএসবিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৯:১০আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৯:১০

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক ব্যাংক এইচএসবিসি। বুধবার (৩০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের দ্বিতীয়ার্ধ থেকে ধাপে ধাপে এ কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশের বাজারে রিটেইল ব্যাংকিং কার্যক্রমের আপেক্ষিক অবস্থান এবং এইচএসবিসি গ্রুপের বৈশ্বিক পোর্টফোলিওতে এ খাতের কৌশলগত গুরুত্ব মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে রিটেইল ব্যাংকিং বন্ধ হলেও করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং কার্যক্রম অব্যাহত থাকবে। এইচএসবিসি জানায়, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংকিং খাত এখনও তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। করপোরেট গ্রাহকদের সেবা দেওয়ার পাশাপাশি ট্রেড ও বিনিয়োগ সংশ্লিষ্ট কার্যক্রমেও তারা বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে।

রিটেইল ব্যাংকিং বন্ধের প্রক্রিয়ায় গ্রাহকদের হয়রানি যেন না হয়, সেজন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে ব্যাংকটি। বিদ্যমান গ্রাহকদের বিকল্প আর্থিক প্রতিষ্ঠানে স্থানান্তরে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ সরবরাহ করবে এইচএসবিসি। তবে নতুন কোনও গ্রাহক আর এ খাতে যুক্ত হতে পারবেন না। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খোলা কিংবা নতুন রিটেইল সেবা গ্রহণ করা যাবে না।

এইচএসবিসি জানিয়েছে, এ পদক্ষেপটি বৈশ্বিকভাবে ব্যাংকটির কার্যক্রম সহজীকরণের একটি অংশ, যার ঘোষণা ২০২৪ সালের অক্টোবরে দেওয়া হয়েছিল। যেসব বাজারে ব্যাংকটির প্রতিযোগিতামূলক সুবিধা স্পষ্ট, সেখানে কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ঈদে এটিএম ও অনলাইনে লেনদেন সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা 
মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে প্রতারণা রোধে ৭ দাওয়াই অর্থমন্ত্রীর
‘ব্যাংকের বাইরে মানুষের হাতে ৩ লাখ কোটি টাকা’
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী