পুঁজিবাজারে তালিকাভুক্ত হচ্ছে ১৫ রাষ্ট্রীয় ও বহুজাতিক কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২৫, ২১:০৭আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ২১:০৭

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৫টি রাষ্ট্রায়ত্ত ও বহুজাতিক কোম্পানিকে তালিকাভুক্তির জন্য চিহ্নিত করেছে। এসব প্রতিষ্ঠানে সরকারের উল্লেখযোগ্য শেয়ার রয়েছে।

চিহ্নিত কোম্পানিগুলোর মধ্যে রয়েছে— ইউনিলিভার বাংলাদেশ, কর্ণফুলী ফার্টিলাইজার, সিনোভিয়া ফার্মা পিএলসি (সাবেক সানোফি বাংলাদেশ), নোভারটিস বাংলাদেশ, সিংজেনটা বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন, বিআর পাওয়ারজেন, সিলেট গ্যাস ফিল্ডস, বড়পুকুরিয়া কয়লা খনি কোম্পানি, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, কর্ণফুলী গ্যাস, সাধারণ বীমা করপোরেশন এবং জীবন বীমা করপোরেশন।

রবিবার (৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তিনি বলেন, “এসব কোম্পানির তালিকাভুক্তির মাধ্যমে সুশাসন নিশ্চিত হবে, জবাবদিহি বাড়বে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে। পাশাপাশি সরকারের হাতে থাকা শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণেও সহায়ক হবে এই উদ্যোগ।”

তিনি আরও জানান, কোম্পানিগুলোর অনেকেরই বিপুল পরিমাণ রিজার্ভ রয়েছে এবং তারা নতুন করে মূলধন সংগ্রহের প্রয়োজন বোধ করে না। এজন্য এসব কোম্পানিকে ডাইরেক্ট লিস্টিং পদ্ধতিতে বাজারে আনা হবে। এই প্রক্রিয়ায় নতুন শেয়ার ইস্যু না করে বিদ্যমান শেয়ার সরাসরি বাজারে বিক্রি করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পসচিব এম ওবায়দুর রহমান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব নাজমা মোবারেক এবং বিএসইসি চেয়ারম্যান খোন্দকার রাশেদ মাকসুদ।

বর্তমানে দেশের পুঁজিবাজারে মোট ৩৯৭টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। নতুন এই তালিকাভুক্তি প্রক্রিয়া বাস্তবায়িত হলে পুঁজিবাজারে তারল্য বাড়বে এবং দীর্ঘদিনের বিনিয়োগ স্থবিরতা কাটবে বলে আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি