পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআই’র বৈঠক

বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য সম্প্রসারণে জোর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৯:১১আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:১১

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান বাণিজ্য সংকট কাটিয়ে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। তিনি বলেন, প্রয়োজনীয় পদক্ষেপ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বহুগুণে বাড়ানো সম্ভব।

রবিবার (২৪ আগস্ট) বিকালে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতোবাচক সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে, যা ব্যবসায়ীদের মধ্যেও আগ্রহ বাড়িয়েছে। পর্যটন, সংস্কৃতি, জাহাজ নির্মাণ, কনস্ট্রাকশন ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতার মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি জানান, পাকিস্তান থেকে খাতভিত্তিক ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়মিতভাবে বাংলাদেশ সফরে আসবে, যাতে সম্ভাবনাময় খাতগুলো চিহ্নিত করা যায়।

চট্টগ্রাম সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প পাকিস্তানের জন্য আকর্ষণীয় হতে পারে। এ ছাড়া নির্মাণ সামগ্রী আমদানির ক্ষেত্রেও সহযোগিতার সুযোগ রয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি আফ্রিকা ও মধ্য এশিয়ার বাজার ধরতে ত্রিপক্ষীয় বাণিজ্য উদ্যোগে বাংলাদেশ-পাকিস্তান একসঙ্গে কাজ করতে পারে বলেও তিনি মত দেন।

সভাপতির বক্তব্যে এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি থাকলেও ধীরে ধীরে সহযোগিতা বাড়ছে। ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি যৌথ গবেষণা ও উন্নয়ন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি), কৃষি খাদ্য প্রক্রিয়াকরণ, এমএসএমই, ফিনটেক, টেক্সটাইল, অটোমোবাইলসহ নানা খাতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান বিরাট। বাংলাদেশ-পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক জোরদারে ডেলিগেশন আদান-প্রদান এবং ভিসা প্রক্রিয়া সহজ করার প্রয়োজন রয়েছে।

এ সময় বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন, এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন, ব্যবসায়ী নেতা নিয়াজ আলী চিশতীসহ অন্যরা বক্তব্য দেন। তারা বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) ও অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন, চা ও পাটপণ্য আমদানি পুনরায় চালুর ওপর জোর দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সাবেক পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, আবুল হোসেন, আবু হোসেন ভুঁইয়া (রানু), আন্তর্জাতিক উইং প্রধান মো. জাফর ইকবাল এনডিসি, সেইফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ এবং ঢাকায় পাকিস্তান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাটাশে জেইন আজিজ প্রমুখ।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
এআই সম্মেলনকে সামনে রেখে চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
সর্বশেষ খবর
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
বেতনের টাকা দ্রুত শেষ হয়ে যাচ্ছে কেন, কারণ জানলে চমকে যাবেন
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি