কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করতে সংস্কার প্রস্তাব

প্রধানমন্ত্রী নয়, গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ দেবেন রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ১৯:০৫আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২৩:২১

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষমতা আর প্রধানমন্ত্রীর কাছে থাকছে না, রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে নতুন আইনে। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন জোরদার করতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২’ সংশোধন করে প্রণীত ‘বাংলাদেশ ব্যাংক অর্ডিন্যান্স ২০২৫’-এ এই পরিবর্তন আনা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

দীর্ঘ দেড় দশক ধরে রাজনৈতিক চাপ ও প্রভাবের কাছে নতি স্বীকার করায় কেন্দ্রীয় ব্যাংককে নানা সময়ে দায়ী করা হয়েছে। একের পর এক নির্দেশনা ব্যবসায়ীদের দাবির মুখে আইনের বাইরে গিয়ে জারি হওয়ায় সংস্থার স্বায়ত্তশাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।

এ অবস্থার পরিবর্তনে দায়িত্ব নেওয়ার পর গভর্নর ড. আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করেন। ড. সাবেত সিদ্দিকীর নেতৃত্বে গঠিত এই কমিটি আইন সংশোধনের খসড়া তৈরি করে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

খসড়ায় যেসব সংস্কারের প্রস্তাব

নতুন খসড়ায় কয়েকটি বড় ধরনের সংস্কারের প্রস্তাব করা হয়েছে—বাংলাদেশ ব্যাংকের বোর্ডে সরকার মনোনীত সদস্য সংখ্যা কমানো।

গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষমতা প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের বদলে রাষ্ট্রপতির হাতে দেওয়া। যেকোনও বিষয়ে গভর্নরকে সরাসরি সংসদের কাছে জবাবদিহি করতে হবে। গভর্নর ও ডেপুটি গভর্নরের চাকরির মেয়াদ চার বছরের পরিবর্তে ছয় বছর করা।

গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আর্থিক খাতের নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বিকল্প নেই। সরকারি ব্যাংকগুলো সরকার চালায়, বেসরকারি ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক চালায়—এমন দ্বৈতনীতি পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশ ব্যাংককে শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই খসড়া তৈরি করা হয়েছে।”

কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি অনিয়ম রোধ ও আর্থিক খাতকে সুশৃঙ্খল করতে কোম্পানি আইনেও সংশোধন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

/জিএম/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী