অর্থবছরের শুরুতেই ঋণ ছাড়ের দ্বিগুণের বেশি পরিশোধ করেছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ১৮:০১আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৮:০২

নতুন অর্থবছরের প্রথম মাসেই বৈদেশিক ঋণ পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, জুলাই মাসে ঋণ ছাড় হয়েছে ২০২.৪৪ মিলিয়ন ডলার, অথচ একই সময়ে আগের ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৪৪৬.৬৮ মিলিয়ন ডলার— যা ছাড়ের তুলনায় দ্বিগুণেরও বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে উন্নয়ন সহযোগীদের কাছে আসল বাবদ ৩২৭.৭২ মিলিয়ন ডলার এবং সুদ বাবদ ১১৮.৯৬ মিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার।

ইআরডির কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ বড় অঙ্কের বৈদেশিক ঋণ গ্রহণ করেছে, যেগুলোর অনেকটির শর্ত কঠোর। কিছু ঋণের সুদের হার তুলনামূলক বেশি, আবার পরিশোধের মেয়াদও কম। এর মধ্যে বেশ কয়েকটির গ্রেস পিরিয়ড শেষ হয়ে যাওয়ায় কিস্তি পরিশোধের চাপ বেড়ে গেছে।

কর্তৃপক্ষের আশঙ্কা, চলতি অর্থবছরের শেষে বৈদেশিক ঋণ পরিশোধের অঙ্ক প্রায় ৫ বিলিয়ন ডলারের ঘরে পৌঁছাতে পারে। গত অর্থবছরে আসল ও সুদ মিলে বাংলাদেশ পরিশোধ করেছিল ৪.০৮৬ বিলিয়ন ডলার।

অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক ঋণের ওপর নির্ভরশীলতা যত বাড়ছে, ততই পরিশোধের চাপও বেড়ে চলেছে। এতে উন্নয়ন প্রকল্পে নতুন ঋণ ব্যবহার করার সুযোগ কমে যাচ্ছে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ ফি নেবে সরকার
স্মার্ট কার্ডধারী কৃষকদের জন্য বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী