বাংলাদেশ ব্যাংকের গম-ভুট্টা পুনঃঅর্থায়ন প্রকল্পের মেয়াদ বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

বাংলাদেশ ব্যাংক গম ও ভুট্টা উৎপাদন বাড়াতে ঘোষিত এক হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছে। এখন এ প্রকল্প চলবে ২০২৭ সালের জুন পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংক ২৮ আগস্ট এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংককে জানায়। ২০২২ সালে চালু হওয়া এ তহবিলের আওতায় কৃষক ও উদ্যোক্তাদের কম খরচে ঋণপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের ২৫ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের গম ও ভুট্টা উৎপাদন জোরদারের জন্য এ বিশেষ তহবিল গঠন করা হয়। ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকসহ বর্গাচাষীরা এ তহবিল থেকে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে গম ও ভুট্টা চাষে আগ্রহী কৃষকরা আগামী দুই বছরও স্বল্পসুদে ঋণ সুবিধা পাবেন।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি