‘শিল্প খাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৭

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের (ইডব্লিউইউ) মধ্যে শিল্প-শিক্ষা সহযোগিতা জোরদার করতে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই সহযোগিতা স্মারক স্বাক্ষরিত হয়।

এতে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

চুক্তি অনুযায়ী, যৌথভাবে তিন মাসব্যাপী পেশাগত সনদপত্র কোর্স আয়োজন করা হবে। এতে উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়ন, টেকসই ব্যবসায়িক কৌশল, ইএসজি রিপোর্টিং এবং প্রকল্প ব্যবস্থাপনা বিষয় অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‘দক্ষ জনশক্তিই দেশের অর্থনৈতিক রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। কিন্তু যুগোপযোগী শিক্ষাক্রমের অভাবে শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে ওঠছে না।’

তিনি আশা প্রকাশ করেন, এ সহযোগিতা স্মারক নতুন প্রজন্মের পেশাজীবীদের গড়ে তুলতে সহায়ক হবে এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার পাশাপাশি টেকসই শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শামস রহমান বলেন, ‘এ চুক্তি উদ্যোক্তা ও স্টার্ট-আপ উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক হবে। দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা বেসরকারি খাতের সঙ্গে সমন্বয়ে কাজ করে সময়োপযোগী দক্ষ মানবসম্পদ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, ডিন প্রফেসর ড. আহমেদ ওয়াসিফ রেজা, ডিসিসিআই’র সহ-সভাপতি মো. সালেম সোলায়মান এবং পরিচালক মামনুন কাদের, কামরুল হাসান তুহিন ও মিনহাজ আহমেদ।

/জিএম/এমএইচআর/
সম্পর্কিত
উৎসে কর মনিটরিংয়ে হয়রানি না করার আহ্বান ডিসিসিআইয়ের
বেসরকারি খাতের প্রবৃদ্ধিমুখী বাজেট ম্লান হতে পারে: ডিসিসিআই সভাপতি
সেমিনারে বক্তারামূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও জ্বালানি সংকটে চাপে অর্থনীতি, উদ্বেগ
সর্বশেষ খবর
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য সরকারের 
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
দশ বছর পর টাকার কোনও গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমি নিজেই জুলাই যোদ্ধা: হিরো আলম
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
সর্বাধিক পঠিত
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন
চিপসের প্যাকেট অর্ধেক ফাঁকা থাকে কেন