স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

রবিবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম তালিকা

২২ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২ হাজার ৭১৮ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

২১ ক্যারেট সোনা: ২ হাজার ৬০১ টাকা বেড়ে ভরিপ্রতি দাম হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা।

১৮ ক্যারেট সোনা: ভরিপ্রতি ২ হাজার ২২৮ টাকা বেড়ে ১ লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা।

সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১ হাজার ৯০১ টাকা বেড়ে নতুন দাম ১ লাখ ২৩ হাজার ৬৩ টাকা।

এর আগে গত ৪ সেপ্টেম্বরও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

অল্প সময়ের ব্যবধানে টানা পাঁচ দফায় দাম বাড়িয়ে নতুন রেকর্ডে পৌঁছাল স্বর্ণের বাজার।

এবারও রুপার দামে কোনও পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারিত রয়েছে।

/জিএম/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী