ছদ্ম বেকারত্ব মহামারি পর্যায়ে: হোসেন জিল্লুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৬আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

ছদ্ম বেকারত্ব এখন মহামারি পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘‘তরুণ সমাজের হতাশা এই সংকটের বাস্তব চিত্র তুলে ধরছে।’’

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “দারিদ্র্যের হিসাবে বাংলাদেশের অর্থনীতি উল্টো পথে হাঁটছে। পূর্ববর্তী সরকারের আমলে বৈষম্য প্রতিনিয়ত বেড়েছে। পরিসংখ্যানের প্রতি গুরুত্ব হারিয়ে গেছে। সম্প্রতি প্রকাশিত সরকারি সমীক্ষায় দেখা গেছে, প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার বেড়েছে। অর্থাৎ আমরা বাস্তবে অগ্রসর হচ্ছি না।”

তিনি আরও বলেন, “সবার মধ্যে আত্মতুষ্টি ভর করেছে। অথচ বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন মোকাবিলায় প্রয়োজনীয় কাজ হচ্ছে না। আগের তুলনায় অর্থনীতির গতি অনেক কমে গেছে। এখন সময় এসেছে উন্নয়নের নতুন বয়ান তৈরির।”

সেমিনারে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হয়। বক্তারা অভিযোগ করেন, গত ১৫ বছরে যোগ্য নেতৃত্বের পরিবর্তে ‘পকেট কমিটি’র মাধ্যমে এ সংগঠন পরিচালিত হয়েছে। ব্যবসায়ীদের কল্যাণের চেয়ে রাজনৈতিক তোষামোদই বেশি গুরুত্ব পেয়েছে।

তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে এফবিসিসিআইকে কার্যকর বণিক সমিতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
হামের উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁই ছুঁই
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
হাম ও উপসর্গে আরও ১৭ মৃত্যু
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি