হাম উপসর্গে আরও ৫ মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৬, ১৮:৫৯আপডেট : ২৭ মে ২০২৬, ১৮:৫৯

দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার ২৭ মে সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। হামে মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যখাতে। আক্রান্তের সংখ্যাও বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় নজরদারি ও চিকিৎসা ব্যবস্থাকে আরও জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৬ মে) হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যায় ১০ জন। তার আগের দিন অর্থাৎ সোমবার (২৫ মে) মারা গেছে ১৭ জন। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬ শিশু।

বুঝবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৬০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ৮৮ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৭২ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৮ হাজার ৮৩৪ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৫৩ হাজার ৪৬৩ জন।

/এসএনএস/এমএএল/
সম্পর্কিত
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
সর্বশেষ খবর
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
প্রথমবার ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সদর দফতরে রাশিয়ার হামলা
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
কারখানা সচল রাখতে সব সহায়তা দেবে সরকার: মাহদী আমিন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
‘প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা’, জবিতে জন্মাষ্টমীর অনুষ্ঠানে রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল