শাহীনুল ইসলামের বিরুদ্ধে অর্থপাচার ও কর ফাঁকির প্রমাণ মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সদ্য নিয়োগ বাতিল হওয়া প্রধান এএফএম শাহীনুল ইসলামের বিরুদ্ধে অর্থপাচার, কর ফাঁকি ও সম্পদ গোপনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে, ইস্টার্ন ব্যাংকের মাধ্যমে কানাডায় থাকা মেয়ের কাছে এক কোটি ৮০ হাজার ৯৩৫ টাকা পাঠিয়েছেন শাহীনুল ইসলাম। তবে আয়কর রিটার্নে তিনি উল্লেখ করেছেন মাত্র ১০ লাখ টাকা পাঠানোর তথ্য। অর্থাৎ প্রকৃত অঙ্ক গোপন করে বাকি টাকা পাচার করেছেন বলে ধারণা করছেন গোয়েন্দারা।

এছাড়া তার একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১৮-১৯ অর্থবছর থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বিভিন্ন ব্যাংক হিসাবে মোট লেনদেনের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়েছে। এর বাইরে বিকাশ ও রকেটের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং একাধিক ক্রেডিট কার্ডের মাধ্যমেও অসংখ্য লেনদেনের প্রমাণ মিলেছে। এমনকি ২০ লাখ টাকার একটি এফডিআর পাওয়া গেলেও সেটি আয়কর ফাইলে উল্লেখ করেননি তিনি।

শুধু ব্যাংক হিসাবেই নয়, সম্পত্তি ক্রয়েও অনিয়ম ধরা পড়েছে। স্ত্রী সুমা ইসলামের নামে রাজধানীর সিদ্ধেশ্বরী রমনায় এক হাজার ১০৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা হয়েছে। দলিলে দাম দেখানো হয়েছে ৩১ লাখ ৩০ হাজার টাকা, অথচ প্রকৃত বাজারমূল্য প্রায় ৭১ লাখ টাকা। অথচ সুমা ইসলামের কোনও বৈধ আয় নেই এবং তিনি কখনও আয়কর রিটার্নও দাখিল করেননি।

এছাড়া শাহীনুল ইসলাম বর্তমানে যে ফ্ল্যাটে বসবাস করছেন, সেটি শ্বশুর আলাউদ্দিন খানের নামে নিবন্ধিত। দলিলে মূল্য দেখানো হয়েছে মাত্র চার লাখ টাকা। তবে গোয়েন্দাদের যাচাইয়ে ফ্ল্যাটটির প্রকৃত মূল্য দাঁড়ায় প্রায় ৩০ লাখ টাকা। আলাউদ্দিন খানও কখনও আয়কর রিটার্ন দাখিল করেননি।

আয়কর গোয়েন্দা ইউনিটের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “শাহীনুল ইসলামের ব্যাংক, ক্রেডিট কার্ড, বিকাশ ও রকেট লেনদেনে যে অঙ্কের লেনদেন পাওয়া গেছে, তা তার আয়কর নথির সঙ্গে বিরাট অসঙ্গতি সৃষ্টি করছে। করফাঁকির পাশাপাশি বৈধতার আড়ালে অবৈধ অর্থপাচারের শক্ত প্রমাণ মিলেছে। ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমেও কানাডায় টাকা পাঠানো হয়ে থাকতে পারে।”

উল্লেখ্য, এক ভিডিও কেলেঙ্কারির জেরে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি শাহীনুল ইসলামকে ছুটিতে পাঠায়। পরে গত ৮ সেপ্টেম্বর সরকার তার বিএফআইইউ প্রধান পদে নিয়োগ বাতিল করে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মন্ত্রী মুজিবুলের সম্পত্তি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?