‘ওরা পোশাক শ্রমিক থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৩০

যেখানে একসময় তাদের দিন কাটতো কারখানার মেশিনের শব্দ আর উৎপাদনের চাপের ভেতর, আজ সেখানে তারা হাঁটছেন বিশ্ববিদ্যালয়ের করিডোরে— কাঁধে পাঠ্যপুস্তক। টিম গ্রুপ এবং বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইন্ডিটেক্সের যৌথ উদ্যোগে এমন রূপান্তরমূলক যাত্রা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব এ কথা বলেন।

তিনি জানান, চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এআইইউডব্লিউ) ভর্তি হয়েছেন ৯ জন তরুণী, যারা আগে টিম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে অপারেটর, কোয়ালিটি ইন্সপেক্টর, সুই ইস্যু গার্ল, কিংবা অফিস সহকারী হিসেবে কাজ করতেন। তাদের মধ্যে আছেন— নিশাত আঞ্জুম নিঝুম, সুমাইয়া আক্তার, সুমাইয়া মিসু, মৌসুমে আক্তার, নিপা মনি আক্তার, মুমতারিন ফেরদৌস, তৃষা মনি, তানিয়া আক্তার ও সুমাইয়া খাতুন।

টিম গ্রুপের তথ্যমতে, এসব তরুণী সবাই উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাস করার পর পারিবারিক দায়িত্ব পালনের তাগিদে কর্মজীবনে যুক্ত হয়েছিলেন। স্নাতক ডিগ্রি অর্জনের স্বপ্ন তাদের কাছে অধরাই ছিল। তবে ইন্ডিটেক্সের বৃত্তি ও টিম গ্রুপের সহযোগিতায় সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিচ্ছে।

টিম গ্রুপ শিক্ষার্থীদের বাছাই প্রক্রিয়া সহজ করেছে এবং ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দিকনির্দেশনা দিয়েছে। যোগ্যতা প্রমাণের পর তারা এআইইউডব্লিউ-তে পাঁচ বছরের জন্য ভর্তি হন— যার মধ্যে প্রথম দুই বছর ফাউন্ডেশন কোর্স এবং পরবর্তী তিন বছর স্নাতক প্রোগ্রাম। এ সময়ে ইন্ডিটেক্স তাদের সম্পূর্ণ টিউশন ফি, আবাসন, খাদ্য এবং পরিবারকে সহায়তার জন্য মাসিক উপবৃত্তি প্রদান করবে।

টিম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ হিল নাকিব বলেন, “আমি আশা করি, আগামী বছরগুলোতে তাদের সফল হতে দেখবো। আমি চাই, তারা টিম গ্রুপের আকাশে তারার মতো জ্বলুক। স্নাতক ডিগ্রি শেষে তারা যখন ফিরে আসবেন, তখন আর শ্রমিক হিসেবে নয়— বরং অফিসার, ম্যানেজার ও নেতা হিসেবে শিল্পকে এগিয়ে নেবেন। এটি পোশাক শিল্পে নারীর ক্ষমতায়নের উজ্জ্বল দৃষ্টান্ত।”

এই উদ্যোগ শুধু ব্যক্তিগত জীবনের পরিবর্তন নয়, বরং বাংলাদেশের পোশাক খাতে নারীর নেতৃত্ব ও ক্ষমতায়নের একটি নতুন অধ্যায় রচনা করছে।

 

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি