ফেডারেল রিজার্ভ প্রধানের মন্তব্যে ইতিবাচক এশিয়ার পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৭:০২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:০২

ফেড প্রধান জ্যানেট ইয়েলেন ‘সুদের হার বাড়ানো পূর্বে ফেডকে সতর্কতার সঙ্গে অগ্রসর হওয়া উচিত’ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক প্রধান জ্যানেট ইয়েলেনের এমন মন্তব্যে ইতিবাচক ধারায় ফিরেছে এশিয়ার অধিকাংশ পুঁজিবাজার।
বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার আবারও বাড়ছে কি না এমন গুজবে গত কয়েকদিন ঝিমিয়ে পড়ে এশিয়ার বাজার। এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনাস্থা কাজ করছিল।
জ্যানেট ইয়েলেনের এ মন্তব্যে আজ চীনের বেঞ্চমার্কে সাংহাই কম্পোজিট সূচক ২ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ২ হাজার ৯৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আর হংকংয়ের বেঞ্চমার্কে হ্যাংসেং সূচক ১ দশমিক ৭১ শতাংশ বেড়ে ২০ হাজার ৭১৪ পয়েন্টে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন সুদের হার বৃদ্ধির ইস্যু গত কয়েকদিন বিনিয়োগকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। ইয়েলের মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে ঝুঁকি কমেছে। তারা বিনিয়োগে আবারও আস্থা পেয়েছে।
গত একমাসে সর্বনিম্ন অবস্থানে পৌঁছার পর ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার বেঞ্চমার্ক। এদিন এসঅ্যান্ডপি/এএসএক্স-২০০ সূচক ০ দশমিক ১২ শতাংশ বেড়ে ৫ হাজার ১০ পয়েন্টে, দক্ষিণ কোরিয়ার কোচপি সূচক ০ দশমিক ৩৬ শতাংশ বেড়ে ২ হাজার ২ পয়েন্টে দাঁড়িয়েছে।
তবে শিল্প খাতে নেতিবাচক তথ্য প্রকাশ করার নিম্নমুখী জাপানের পুঁজিবাজার। এদিন গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান টয়োটা কোম্পানির শেয়ার দর ২ দশমিক ৫ শতাংশ এবং নিশান কোম্পানির শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ দর হারিয়েছে। এদিন নিক্কেই সূচক ১ দশমিক ৩১ শতাংশ কমেছে।
/এসএনএইচ/

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি