আরটিজেএস লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৫

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোর অনলাইনে তাৎক্ষণিক ও নিরাপদ পেমেন্ট ব্যবস্থা ‘রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজেএস)’ এর লেনদেনের সময়সূচিতে পরিবর্তন করেছে। নতুন এই সময়সূচি আগামী ৫ অক্টোবর থেকে কার্যকর হবে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নতুন সময়সূচি অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে সব কর্মদিবসে আরটিজেএস সেবার আওতায় লেনদেন নির্ধারিত সময়ে পরিচালিত হবে।

নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ গ্রাহকদের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বৈদেশিক মুদ্রার লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। বৈদেশিক মুদ্রায় আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত গ্রাহক লেনদেন শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্ম (ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, করপোরেট সল্যুশন ইত্যাদি) এর মাধ্যমে সীমাবদ্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই সময়সূচি হালনাগাদ করা হয়েছে গ্রাহকসেবা উন্নত করা এবং ব্যাংকিং কার্যক্রম আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য। সংশ্লিষ্ট সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নতুন সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আরটিজেএস একটি তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থা, যার মাধ্যমে বড় অঙ্কের লেনদেন দ্রুত, নিরাপদ এবং নির্ভুলভাবে সম্পন্ন হয়। সরকারি ও বেসরকারি উভয় খাতের বিভিন্ন প্রতিষ্ঠান এই সেবার আওতায় দৈনন্দিন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন সম্পন্ন করে থাকে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি