জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ: এডিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৭:০২আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৭:০৫

এডিবি চলতি ২০১৫-২০১৬ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। ব্যাংকটির ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়ান আউটলুক-২০১৬’ প্রতিবেদনে এ পূর্বাভাস জানানো হয়েছে।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে এডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এশিয়ান আউটলুক-২০১৬ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক রফতানির উচ্চ প্রবৃদ্ধির কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের জিপিডি ৬ দশমিক ৭ শতাংশ অর্জন করতে সক্ষম হবে। আর ২০১৬-১৭ অর্থবছরে তা বেড়ে ৬ দশমিক ৯ শতাংশে উন্নীত হতে পারে।
তবে জিডিপি’র প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগ বৃদ্ধি ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোধ করা হয় ওই প্রতিবেদনে। এছাড়া প্রবৃদ্ধি অর্জনের জন্য ভোক্তা ও উদ্যোক্তাদের আস্থা ফেরাতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন বলেও উল্লেখ করা হয় এডিবি’র ওই প্রতিবেদনে।
এশিয়ান আউটলুকে আরও বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশে নেমে আসলেও ২০১৬-১৭ অর্থবছরে তা ঊর্ধ্বমুখী হয়ে ৬ দশমিক ৫ শতাংশে পৌঁছাতে পারে।
এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি অবকাঠামো ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন বাড়ানোর পরামর্শ দেন। একই সঙ্গে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ও ট্যাক্স পলিসিকে আধুনিক করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কান্ট্রি স্পেশালিস্ট পারভেজ এমদাদ প্রমুখ।

/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি